বুধবার , ২৩ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় রোভার সদস্যদের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
আগস্ট ২৩, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় একদিনে সাড়ে ০৩ হাজার চারা রোপন করেছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সেচ্ছাসেবীরা।

বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার দীঘিনালা সরকারি কলেজ ক্যাম্পাসে চারা রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম।

বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান’র অনুশাসন: ৫০ লক্ষ বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচির আওতায় ও একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ‘বনায়ন’ প্রজেক্টের সহযোগীতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চারা রোপন শেষে অতিথিরা বলেন, ‘পার্বত্য অঞ্চলে অতীতে প্রচুর গাছপালা, বৃক্ষলতায় ভরপুর ছিলো। বর্তমানে বিভিন্ন কারণে সেটা নিধনের ফলে আজ প্রায় বৃক্ষ শূন্য এ সবুজ পাহাড়। বৃক্ষ নিধন না করে আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। প্রচুর বৃক্ষরোপন করে ও পরিচর্যা করতে হবে। আমাদের সবাইকে বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে। তরুণ-তরুণীরা যেভাবে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে স্মার্ট করে। ঠিক সে ভাবেই বৃক্ষরোপন করে সেই বৃক্ষগুলোকে সাজিয়ে গুছিয়ে বড় করতে হবে। বৃক্ষ দেশের আবহাওয়া নিয়ন্ত্রণ করে। বৃক্ষ আবহাওয়া ও পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বাতাসে জলীয় বাষ্পের ক্ষমতা বাড়িয়ে আবহাওয়াকে শীতল রাখে। প্রচুর বৃষ্টিপাতে বৃক্ষরাজি বিশেষ সহায়ক।’

তাঁরা আরো বলেন, ‘বাংলাদেশ স্কাউটের রোভার সেচ্ছাসেবীরা দীঘিনালায় এ কর্মসূচির মাধ্যমে সাড়ে তিন হাজার চারা রোপন করেছে। প্রকৃতিকে ভালোবেসে সেচ্ছাসেবীদের এ উদ্যোগ প্রশংসনীয়।’

এসময়, দীঘিনালা সরকারি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোঃ দুলাল হোসেন, জেলা মিডিয়া টাস্কফোর্সের উপ সমন্য়ক সাংবাদিক সোহানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মুফাচ্ছেল হক, ইউআরসি মোহাম্মদ মাইনুদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, আরএসএল প্রতিনিধি প্রভাষক ফ্লোরিতা চাকমা, নবারুন চাকমা ও রবিউল আউয়াল প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রার্থীতা প্রত্যাহার করবে না নিখিল; ২৬ বছর পর ভোট করতে হবে দীপংকরকে

খানা খন্দে ভরে গেছে ভেদভেদি-আসামবস্তি-তবলছড়ি সড়কে; বেড়েছে দুর্ভোগ

জুরাছড়ি পাবলিক সার্ভিস দিবস পালিত

বিলাইছড়িতে বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শনে উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান 

রাঙামাটিতে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন 

মানিকছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মৃত্যু ফান্ড থেকে অনুদান প্রদান

যথাযোগ্য মর্যাদায় নানিয়ারচরে ৭ই মার্চ পালন

শেখ হাসিনার সরকার থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে- বীর বাহাদুর উশৈসিং

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কাপ্তাইয়ে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

রাজস্থলীতে শেখ রাসেল দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: