রবিবার , ৩১ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক ও পলাশ বড়ূয়াকে খাগড়াছড়ি ডিসি প্রেস অ্যাওয়ার্ড প্রদান

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
জুলাই ৩১, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সদিচ্ছায় প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ থেকে চিকিৎসা সহায়তা বাবদ তিন সাংবাদিককে সর্বমোট তিন লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস তাঁর সম্মেলন কক্ষে জেলাশহরে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চেকগুলো হস্তান্তর করেন।

এরমধ্যে বাংলাদেশ প্রতিদিন ও নিউজটুয়েন্টিফোর’র প্রতিনিধি মো: জহুরুল আলম পঞ্চাশ হাজার টাকা, দৈনিক গিরিদর্পণ প্রতিনিধি মো: আবু তৈয়ব এক লক্ষ টাকা এবং প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শঙ্কর চৌধুরী এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা’র চেক পেয়েছেন।

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলার দীঘিনালা উপজেলায় কর্মরত দৈনিক প্রথম আলো প্রতিনিধি পলাশ বড়ূয়াকে প্রথম বারের মতো ‘জেলা প্রশাসক প্রেস অ্যাওয়ার্ড ২০২১-২০২২’ প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দৈনিক প্রথম আলো পত্রিকায় সম্প্রতি প্রকাশিত ‘৯০ বছরের হোসনে আরাকে আর মানুষের বাড়িতে থাকতে হবে না’ শিরোনামে প্রকাশিত সংবাদের জন্য পলাশ বড়ূয়াকে নগদ বিশ হাজার টাকা ও একটি সম্মাননা পত্র এবং একটি ক্রেস্ট প্রদান করা হয়।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, খাগড়াছড়ি প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেসক্লাব’র সাবেক সা: সম্পাদক আজিম-উল হক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক সৈকত দেওযান, সিনিয়র সাংবাদিক আবু দাউদ, মাছরাঙা টিভি প্রতিনিধি কানন আচার্য্য, প্রথম আলো প্রতিনিধি জয়ন্তী দেওয়ান, অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিক পলাশ বড়ুয়া এবং প্রধানমন্ত্রীর অনুদান প্রাপ্ত সাংবাদিক শঙ্কর চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সদিচ্ছায় ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠিত হয়েছে। সে সময় মন্ত্রণালয়ে উপ-সচিব (প্রেস)-র দায়িত্ব পালনকালে খুব কাছ থেকে সাংবাদিকদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর অসীম আন্তরিকতা লক্ষ করেছি।

বিগত ২০১৭ এবং ২০১৮ সালে তিনি সরাসরি সাংবাদিকদের হাতে সহায়তার চেক তুলে দিতে পারলেও করোনা’র কারণে গত দুই বছর ধরে তা সম্বব হচ্ছে না।

এই প্রতিষ্ঠানের ট্রস্ট প্রথমে তিনি ১০ কোটি টাকা ঘোষণা করেছিলেন। কিন্তু তৎকালীন তথ্যমন্ত্রী এবং তথ্য উপদেষ্টার অনুরোধে আরো ১০ কোটি টাকা বাড়িয়ে বিশ কোটি টাকা প্রদান করেন।

সাংবাদিকরা বলেন, প্রথম বারের মতো জেলা প্রশাসক প্রেস অ্যাওয়ার্ড চালু করা, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র এমন উদ্যোগ সাংবাদিকদের আগামীর কর্মজীবনে অনুসন্ধানী সংবাদ সংগ্রহে অনুপ্রেরণা যোগাবে।

জেলা প্রশাসক পরিবর্তন হলেও এটি যাতে পরবর্তীতে চলমান থাকে এমনটাই প্রত্যাশা করেন তারা। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে অন্তত তিনজনকে এ সম্মাননা দেওয়ার প্রস্তাব রাখা হয়। তাহলে তরুণ সাংবাদিকরা আরো অনুপ্রাণিত হবে।

সাংবাদিকরা আরো বলেন, আর্থিক মূল্যায়ন মূখ্য বিষয় নয়, সম্মাননার সহিত মূখ্য বিষয়। পাশাপাশি মানুষের কল্যাণে যেসব নিউজ অনলাইন, প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার প্রকাশিত হয়, সেটিকেও বিবেচনার আনার জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব রাখেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

কাপ্তাইয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠান  

বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশনের ঈদ উপহার

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত

রামগড় পৌরসভায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

জুরাছড়িতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

বাঘাইছড়িতে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ টিকা যাত্রা

রামগড়ের ২১ বছরের পলাতক ৬ মামলার আসামী ডন ইয়াছিন গ্রেফতার

বাঘাইছড়িতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু

আদিবাসী স্বীকৃতির দাবিকে দেশবিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে পিসিসিপির স্মারকলিপি প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: