বুধবার , ২ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাইবার ট্রাইব্যুনালে অপপ্রচার মামলায় ৫ জনের বিরুদ্ধে শাহজাহান চৌধুরীর অভিযোগ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ২, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বুধবার (২ জুলাই) দুপুরে দায়ের করা মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারায় আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক। তদন্তভার দেওয়া হয়েছে পিবিআইকে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট ছমি উদ্দিন।

অভিযুক্তরা হলেন: মেহেদী হাসান পলাশ (প্রতিবেদক, ডিজিটাল অগ্রযাত্রা) খাঁন মঈন উদ্দিন (প্রতিনিধি, ডিজিটাল অগ্রযাত্রা) ফাহিম হাসান সাদিক, সুলতান আহামদ (সাবরাং, টেকনাফ), ইমান হোসাইন (সাবরাং, টেকনাফ)। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুলতান আহামদ কক্সবাজার জেলা বিএনপির সদস্য হিসেবেও পরিচিত।

অপপ্রচারের অভিযোগ:
আইনজীবী ছমি উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বাদীর (শাহজাহান চৌধুরী) নিকট চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। দাবি পূরণ না হওয়ায় ‘ডিজিটাল অগ্রযাত্রা’ নামের একটি অনলাইন মাধ্যমে গত ৪ জুন শাহজাহান চৌধুরীকে নিয়ে একটি ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়।

প্রকাশিত সেই খবরে দাবি করা হয়, “৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী।” এই খবরে সাক্ষাৎকারের সূত্র হিসেবে অভিযুক্ত সুলতান আহামদ ও ইমান হোসাইনের নাম উল্লেখ করা হয়।

ছমি উদ্দিন আরও বলেন, “সংবাদে যেসব ব্যক্তি টাকা দেওয়ার দাবি করেছেন, তাদের সঙ্গে বাদীর কোনো ব্যক্তিগত বা আর্থিক সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই সংবাদটি প্রচার করা হয়েছে।”

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আঞ্চলিক পরিষদে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার

শীতবস্ত্র দিতে গিয়ে প্রত্যন্ত জনপদের মানুষের মনে আশার আলো জাগালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

বাঘাইছড়িতে ৯ বছরের ছাত্রকে বলাৎকারের দায়ে আটক মাদ্রাসা শিক্ষক

রাঙামাটিতে হ্যানিম্যানের জন্ম দিন ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপন

জুরাছড়িতে সৌর বিদ্যুতে আলোকিত পাহাড়ি গ্রাম

রাঙামাটিতে পরিবেশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ 

সমবায়ভিত্তিক খামার যান্ত্রিকীকরণে নতুন দিগন্ত: চন্দনাইশে বাংলামার্কের উদ্যোগে কৃষিযন্ত্র প্রশিক্ষণ উদ্ভোধন

ঈদগাঁওয়ে সাবেক চেয়ারম্যান আ’লীগ আব্দুর রাজ্জাক গ্রেফতার

বিচারের বাণী নীরবে কাঁদছে! / ২৮বছর পরও হয়নি ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার

error: Content is protected !!
%d bloggers like this: