শুক্রবার , ৩০ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ৩০, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৬জন ব্যবসায়ী ও দোকান মালিকদের মাঝে “আয়নামতি ফাউন্ডেশন” এর চেয়ারম্যান ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় এর সাবেক অতিরিক্ত সচিব আবু সৈয়দ এম হাশিমের ব্যাক্তিগত পক্ষ থেকে নগদ ২৫০০টাকা করে সহয়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০মে) জুমার নামাজের পর মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির কার্যালয় কক্ষে এই নগদ আর্থিক সহয়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে মুসলিম ব্লক বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: রহমত উল্লাহ খাঁজা।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মো: হাবিব উল্লাহ, মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: ওমর ফারুক মাস্টার ও সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: রহমত উল্লাহ খাঁজা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুঃখ আমরা গভীর ভাবে উপলব্ধি করছি। তিনি আরো বলেন, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান আবু সৈয়দ এম হাশিম সাহেবের ব্যক্তিগত পক্ষ থেকে এই সামান্য কিছু উপহার নিয়ে এসেছি আপনাদের মাঝে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকরা আবু সৈয়দ এম হাশিমের এই উদ্যোগ’কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই মানবিক সহায়তা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্লোবালএড ঢাকার পরে এখন নারায়নগঞ্জের রূপসীতে

কাপ্তাইয়ের দুর্গম স্কুলের শিক্ষার্থীরা পেল টিকার প্রথম ডোজ

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ

কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি / ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় নির্দেশদাতা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে

জনদুর্ভোগ নিরসনে বাজার মনিটরিং কার্যতক্রম পরিচালনা করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসন

রাজস্থলীতে যুবলীগ ও সাংবাদিক পরিচয়ে জমি দখলের অভিযোগ

নানা আয়োজনে ৪র্থ অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্ভোধন মহালছড়িতে

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

কাপ্তাইয়ে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় আ’লীগের বিকল্প নেই- কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: