শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কোন নেতাকর্মীর কারণে দলের দুর্নাম হলে কাউকে ছাড় দেওয়া হবে না-অ্যাড. মামুনুর রশীদ

প্রতিবেদক
জসিম উদ্দিন, কাউখালী থেকে ফিরে।
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা পাহাড় থেকে সমতল সবক্ষেত্রে সমান উন্নয়ন হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। তিনি বলেন, আমাদের সকলকে এই ঘোষনা বাস্তবায়ন করতে হবে। অনেক নেতা আছেন চেয়ারে বসার পর দলের কথা ভুলে যান। আমি মনে করি এই দলের কারনে আজকে এই চেয়ার। কোন নেতাকর্মীর কারনে দলের দূর্নাম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ শনিবার (১২সেপ্টেম্বর) সন্ধ্যায় কাউখালীতে দেয়া সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে বলেন -যাদের এলাকায় জনগনের সাথে সম্পৃক্ততা আছে তাদেরকেই দল থেকে মনোনয়ন করা হবে। নামকাওয়াস্তে কাউকে মনোনয়ন দেয়া হবেনা। এলাকায় যারা মেম্বার চেয়ারম্যান পদে যারা নির্বাচন করবেন তারা দলের জন্য এবং এলাকার জনগনের জন্য কাজ করুন। দলের বাহিরে গিয়ে কেউ নির্বাচন করতে চাইলে তাকে যতবড় শক্তিশালী হোন না কেন দল থেকে মনোনয়ন পাবে না।

তিনি আরো বলেছেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গঠন হয়েছে। নতুন পরিষদের হাত ধরে পাহাড়ে শান্তি ও সুষম উন্নয়নের এক নতুন স্বর্ণযুগ শুরু হবে। কাউখালীতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সার্বিক উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে সকল সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে কাউখালীতে উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কাউখালী উপজেলায় নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দিয়েছে। কাউখালী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। সংবর্ধনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্য পাইচিং মং মারমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত বিশেষ অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য পাইচিং মং মারমা বলেন, আজ পয়ত্রিশ বছরের সন্মান পেয়েছি। বিগত সময়ে সাতবার কারা অন্তরীন হয়েছি। নিজের একমাত্র সন্তানকে হারিয়েছি। আমার নিজের অঙ্গাহানি ঘটেছে। তাকে সদস্য নির্বাচিত করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন আমার এই প্রাপ্তি আমি আমার শহীদ ছেলের জন্য উৎস্বর্গ করে দিলাম। তিনি সকলকে সাথে নিয়ে সুষম বন্টনের মাধ্যমে কাউখালীকে মডেল উপজেলা হিসেবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহবান জানান।

কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবদুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া।

এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক হাসান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তামজীদ উদ্দিন, মৎস্যজীবি দলের সভাপতি শহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারন সম্পাদক সেকান্দর হোসেন, জাসাসের সভাপতি কামাল হোসেন, তাঁতীদলের সভাপতি আলী হায়দার, যুবদল নেতা মোঃ শরীফ, যুবদলের সভাপতি মোমিনুল করিম, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী হোসেন, কলমপতি ইউনিয়ন বিএনরি সভাপতি নাছির উদ্দিন, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া, যুগ্ন সম্পাদক ছগির আহাম্মদ, সহ-সভাপতি সাজাই মং মারমা, অর্জুন মনি চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, রাঙ্গামাটি জেলা বিএনপির উপদেষ্টা ছৈয়দুল আলম মেম্বার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্টানে কাউখালী উপজেলার বিভিন্ন বক্তারা বলেন, কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ছত্রছায়ায় বিএনপির রাজনীতিকে ধবংস করার জন্য কাউখালী উপজেলায় নোংরা রাজনীতি শুরু হয়েছে। বক্তারা কাউখালীতে নোংরা বাজনীতির গডফাদারকে চিহিৃত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

বক্তারা বলেন- দলের মধ্যে কিছু দুষ্ট লোকের কারনে কাউখালীর মতো সুন্দর উপজেলাকে কুৎসিত করা যাবে না। দলের নামধারী এসব নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের হেনস্থা করছে।

কাউখালী উপজেলা বিএনরি সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া, বিগত সময়ে ১৯ বছরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে কাউখালীর নামে যে লুটপাট হয়েছে তার শ্বেতপত্র বের করার দাবী জানান।

রাঙামাটি জেলা বিএনপির উপদেষ্টা ছৈয়দুল আলম মেম্বার বলেছেন,আগে জেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসার পর বিএনপি হতো। আর এখন সত্যিকারের নেতা এই আসনে বসার কারনে আমরা আশা করছি সঠিক উন্নয়ন হবে, নির্যাতিত নিপিড়ীতরা সুযোগ সুবিধা পাবে।

অনুষ্ঠানে কাউখালী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী এবং স্থানীয় সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন পরিষদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে উদ্বোধন হলো লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির নয়া সভাপতি মুছা, সম্পাদক ফজলু

রাঙামাটিতে শেষ মুহুর্তে জমে উঠেছে পশুর হাট

খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে ব্যবসায়ী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

রাজস্থলীতে ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

৪১ বিজিবির উদ্যোগে মুরালী পাড়ায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

জুরাছড়ির শাপলা বিলে ফুটেছে ফুল; ডাকছে পর্যটক

আওয়ামী লীগ সরকার কৃষকদের কল্যাণে সবসময় তাদের পাশে আছে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

জুরাছড়িতে বীজ ধান ও চিকিৎসা অনুদান প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: