মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়ারচরে মাদক অভিযানে দুই কারবারি আটক

প্রতিবেদক
প্রতিনিধি, নানিয়ারচর, রাঙামাটি
জুন ২৪, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদককারবারিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর বেলা এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) বিধানে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বাগাছড়ি এলাকার মো. মোস্তফা ভাণ্ডারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা জরিমানা এবং ইসলামপুর গ্রামের মো. নয়ন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযানকালে জব্দকৃত গাঁজা ও সেবনের সামগ্রী ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাঙামাটি  জেলার পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক একটি মাদক অভিযানে, নয়ন ও মোস্তাফা নামে দুই জনকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। আসামি দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন এন্ড লিভ এর উদ্যোগে রাঙামাটিতে শীতবস্ত্র বিতরণ

পাহাড়ে অসাম্প্রদায়িক সহাবস্থান নিশ্চিত করতে হবে

জিসাস এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে কাপ্তাইয়ে নানা আয়োজন

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টর্চার সেলের সন্ধান

মানিকছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ভাঙ্গনের কবলে ইসলামপুর গাইন্দ্যা বাজার 

রামগড়ে ইউপিডিএফের চাঁদাবাজকে সেনাবাহিনীর হাতে দিলো জনতা

রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন বড়ইছড়ি শাখার নেতৃত্বে আকবর- জাবেদ

কক্সবাজারের ফুলছড়িতে পাচারকালে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ জব্দ

খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে নিহত ১ আহত ৭

error: Content is protected !!
%d bloggers like this: