শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারের ফুলছড়িতে পাচারকালে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ জব্দ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ১৮, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন ফুলছড়ি বনবিটের ২০০২-০৩ সালের সামাজিক বাগান থেকে কেটে পাচারকালে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করেছে বনবিভাগ। এসময় পালিয়ে গেছে ডাম্পারগাড়িসহ চালক। তবে এসব গাছ স্থানীয় খুটাখালী ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল আজিম তার মালিকানাধীন খতিয়ানি জমির দাবী করলেও বাস্তবে সংরক্ষিত বনের গাছ বলে জানিয়েছেন স্থানীয়রা। ১৮ জুলাই (শুক্রবার) বিকেলে দক্ষিণ ফুলছড়ি এলাকা থেকে এসব গাছ জব্দ করে ফুলছড়ি রেঞ্জ সদর বিটের কর্মকর্তারা।

ফুলছড়ি সদর বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসানের নির্দেশনায় এদিন বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে গাছ ভর্তি ডাম্পার গাড়িটি টের পেয়ে দক্ষিণ ফুলছড়ি এলাকায় গিয়ে গাছ ফেলে পালিয়ে যায়। গাছের পরিমাণ প্রায় শতাধিক। চালক ও গাড়ি পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ঐসব গাছ স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আজিমের বলে সনাক্ত করা গেছে এবং এসব গাছ তার খতিয়ানি জায়গার বলেও তিনি দাবী করেন।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, পাচারকালে জব্দ করা গাছ আপাততঃ স্থানীয় ওয়ার্ড মেম্বারের জিম্মায় দেয়া হয়েছে। তদন্তসাপেক্ষে কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ি-কারিগর পাড়া সড়ক উন্নয়ন ও ব্রীজ নির্মাণ কাজ উদ্ধোধন করলেন দীপংকর তালুকদার

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটি সদর উপজেলায় স্থাপনের দাবি

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রধানমন্ত্রী উপহারের ঘরগুলো পাহাড়ি ডিজাইনেই তৈরি হবে- ইয়াসমিন পারভিন

কাপ্তাই রাইখালীতে ১৩১৩ জন পেলেন টিসিবির পণ্য 

লক্ষ্মীছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাঙামাটি সদরে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতার ৭ বছরেও হয়নি ৮ হত্যার বিচার, ভুক্তভোগীদের ক্ষোভ

নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের সাংবাদিকরা

error: Content is protected !!
%d bloggers like this: