বুধবার , ৯ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রশাসন

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
আগস্ট ৯, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় টানা বৃষ্টি ও বন্যায় প্লাবিত হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুরাছড়ি ইউনিয়নের সামিরা ও শীলছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় রাঙামাটি সহকারি কমিশনার  মোঃ মাইনুল ইসালম খান, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ১শ পরিবার ও ১০ কেজি হারে ৩শ পরিবার ক্ষতিগ্রস্থ্যদের হাতে এ সব সহায়তা তুলে দেন।

এ সময় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা,  জুরাছড়ি থানার  ওসি মোঃ আলমগীর হোসেন রনি উপস্থিত ছিলেন।

এদিকে মৈদং ইউনিয়নের জামেরছড়ি, বারাবন্যা, হাজাছড়ি,ফকিরাছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয় ।এ সময়  ১শ পরিবার ও ১০ কেজি হারে ৩শ পরিবারকে বিতরণ করা হয়।

বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, ট্যাগ কর্মকর্তা হিসেবে  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  কৌশিক চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, উপসহকারী কৃষি কর্মকর্তা শুভক্ষণ চাকমা উপস্থিত ছিলেন।

এদিকে দুমদুম্যা ইউনিয়নে বস্তিপাড়ায় শুস্ক খাবার ও চাল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ।

এ সময় ট্যাগ কর্মকর্তা মংলাতুন রাখাইন, দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন রশীদ ভুইঞা উপস্থিত ছিলেন।

গতকাল বনযোগীছড়া ইউনিয়নের বহেরাছড়ি, ছোট পানছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ত্রাণ পর্যাপ্ত আছে।  প্রত্যক উপজেলা প্রশাসনের কাছে ত্রাণ পাঠানো হয়েছে। সেগুলো বিতরণ চলছে।  দুর্গমতার কারণে সব জায়গা ত্রাণ পৌছানো যায়নি। শিগগির দুর্গম এলাকার সব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ পৌছানো হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে বিএনপির ১০ দফা দাবিতে জন সমাবেশ 

বাঘাইছড়িতে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৬৬ পরিবার পাচ্ছেন জমিসহ ঘর 

রাঙামাটি জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের বেদখল অফিস নিজ দখলে

রাজস্থলীর বাঙালহালিয়াতে বালুর ট্রাক আটকে যান চলাচল বন্ধ

ওয়াদুদ ভূঁইয়াকে ত্রাসের রাজত্ব করতে দেওয়া হবে না – অপু

কাপ্তাই-রাঙামাটি সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্যহাতির অবস্থান বন বিভাগের তৎপরতায় রক্ষা পেলেন বহু যাত্রী

বাঘাইছড়িতে এএসএম হাশিম পৌর হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত 

বিএনপি-আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিতে জুরাছড়িতে ১৪৪ ধারা জারি

বাঘাইছড়িতে জাতীয় বীমা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: