সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি রফিক; সম্পাদক গাফফার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ১৭, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ

রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

৬৩ ভোট পেছে সভাপতি নির্বাচিত হন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)  এডভোকেট রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এডভোকেট আবদুল গাফ্ফার মুন্না।

সোমবার অনুষ্ঠিত জেলা আইনজীবী নির্বাচনে তাঁরা বিজয়ী হন।

সভাপতি পদে রফিক পান ৬৩ ভোট। রফিকেন নিকটতম প্রতিদ্বন্দী শাহ আলম পেয়েছেন ১৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আব্দুল গাফফার পান ২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজীব চাকমা পান ২৩ ভোট।

এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি,সাধারণ সম্পাদক,সহ সাধারণ সম্পাদক,কোষাধ্যক্ষ, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ এই মোট ৮টি পদে ৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।

 

আদালতের কার্যক্রম শেষে সোমবার দুপুরের পর থেকে ভোটের নিয়ম কানুন মেনেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়।

বিকাল ৪টর মধ্যেই ভোট প্রদান শেষ হয়। ভোট গ্রহণে কোন প্রকার অনিয়মের খবর পাওয়া যায়নি।

বিনা প্রতিদ্বন্ধিতায় সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট আবছার আলী।

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এডভোকেট ঝন্টু চাকমা,পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট শফিউল আলম মিয়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট সুদীপ তঞ্চঙ্গা।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যে ৫জন তারা হলেন-এডভোকেট মিলন চাকমা,এডভোকেট মোঃ রাশেদ ইকবাল,এডভোকেট বিবরণ চাকমা,এডভোকেট রিমন সরকার ও এডভোকেট মোঃ রাইসুল কবির।

নিজ নিজ ভোট দিতে পেরে নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, রাঙামাটি আইনজীবী সমিতি নির্বচনে মোট ৮১জন ভোটার রয়েছে। তার মধ্যে ভোট পড়েছে ৭৬টি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিজু-সাংগ্রাই-বৈষু-বিহু উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নের বিশেষ আর্থিক সহায়তা প্রদান 

লংগদুতে সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

সাজেকে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

কাপ্তাইয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

কাপ্তাইয়ে ঝড়ো হাওয়ায় দুই বসতবাড়ি ক্ষতিগ্রস্ত

পার্বত্য চুক্তিতে বাঙালিদের অধিকার সুরক্ষিত হয়নি- কাজী মজিবর রহমান

কক্সবাজার ফুলছড়ি গেইটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

শিবচতুর্দশী মেলাকে ঘিরে কাপ্তাই সীতাঘাট মন্দিরে পূর্ণার্থীদের ভীড়

রুমায় কেএনএফ সন্দেহভাজন আরও একজন গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: