শনিবার , ২৬ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাগরের ঢেউয়ে মেরিন ড্রাইভ সড়কে ভাঙন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ২৬, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে আবারও ভাঙন দেখা দিয়েছে। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে এ ভাঙন তৈরি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিককালে জোয়ারের সময় ঢেউয়ের ধাক্কায় টেকনাফের মেরিন ড্রাইভের বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাবরাংয়ের জিরো পয়েন্ট, খুরেরমুখ, মুন্ডারডেইল ঘাট, বাহারছড়া ঘাট, শাহপরীর দ্বীপ ও সদরের মহেশখালীপাড়া নৌ-ঘাট এলাকায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভাঙনের ফলে জোয়ারের লোনা পানি চাষের জমিতে ঢুকে পড়ছে এবং ফসল নষ্ট হচ্ছে। উল্লেখ্য, গত ৩০ মে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টেকনাফের মুন্ডারডেইল ও বাহারছড়ার শীলখালী এলাকায়ও এমন ভাঙন দেখা দিয়েছিল।

সাবরাংয়ের জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা মাওলানা মো. আলম বলেন, “জোয়ারের সময় দ্রুত গতির ঢেউয়ের ধাক্কায় মেরিন ড্রাইভ সড়কে একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। জিও টিউব বাঁধ থাকলেও তা ঢেউ ঠেকাতে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার বড় ধরনের ভাঙন হয়েছে।

তিনি আরও জানান, জিরো পয়েন্ট অংশে প্রায় এক থেকে দেড়শ ফুট পশ্চিম পাশে সড়ক ভেঙে পড়েছে। এভাবে চলতে থাকলে পুরো অংশটি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

টেকনাফ সাবরাং ইউনিয়নের প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে সাবরাং, সদর ইউনিয়নের কিছু অংশ ও বিশেষ করে শাহপরীর দ্বীপ এলাকায় মেরিন ড্রাইভে বেশি ভাঙন দেখা দিয়েছে। এর আগে বাহারছড়ার শীলখালী অংশে ভাঙন মেরামত করা হয়েছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, মেরিন ড্রাইভের যেসব অংশে ভাঙন দেখা দিয়েছে, তা সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে ভিজিডি মহিলাদের প্রশিক্ষণ কর্মশালা

প্রথমবারের মতো মহালছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুরাছড়িতে প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার বিতরণ

আগামী ১৫ অক্টোবর কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

বাঘাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঈদের ছুটিতে চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাটে ব্যস্ততা বেড়েছে

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্রাইসিস দূর করা হবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

রাঙামাটিতে ৩ লক্ষ ৬২ হাজার মাস্ক বিতরণ করবে ব্র্যাক

পাহাড়ের সবুজ শ্যামলীমায় স্বপ্নের নীড়

error: Content is protected !!
%d bloggers like this: