রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎মিক্সড মার্শাল আর্টে রাঙামাটির কমব্যাট জিমের দুই তারকার অভিষেক: সুদীপ্ত ও উৎস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৯, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

আগামী ৭ নভেম্বর ঢাকায় আয়োজন হতে যাচ্ছে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) টুর্নামেন্ট। এ প্রতিযোগিতায় রাঙামাটি থেকে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন কমব্যাট ফিটনেস জিমের দুই সদস্য সুদীপ্ত তালুকদার ও শামসিদ দোহা উৎস।

এর আগে গত আগস্টে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সফলতা পেয়েছিলেন তারা। সেসময় রাঙামাটি কমব্যাট ফিটনেস জিমের প্রতিনিধি হিসেবে প্রথম অংশগ্রহণেই দুজনই পদক এনে দেন একজন রৌপ্য, অন্যজন ব্রোঞ্জ।

নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে সুদীপ্ত তালুকদার জানান, পূর্বের প্রতিযোগিতায় কোনো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ থেকে সহায়তা পাইনি। তারপরও সর্বোচ্চ চেষ্টা করেছি। সুযোগ-সুবিধা থাকলে আরও ভালো করতে পারতাম।

শামসিদ দোহা উৎস বলেন, রাঙামাটি কমব্যাট জিম আমাদের জন্য কাজ করছে, কিন্তু নতুন প্রতিষ্ঠান হওয়ায় খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। আমরা সবাই এখনো ছাত্র, তাই স্পনসর পেলে তা বড় ধরনের সহায়তা হতো। রাঙামাটিকে সম্মানজনকভাবে তুলে ধরতে আমরা পরিশ্রম করছি।

এমএমএ ফাইটের প্রস্তুতি ও অংশগ্রহণের জন্য আর্থিক ও কারিগরি সহায়তার প্রয়োজনীয়তার কথা জানিয়ে জিম কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে আগ্রহী স্পনসরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

রাঙামাটির ক্রীড়াপ্রেমীরা আশা করছেন যদি প্রয়োজনীয় সমর্থন মেলে, তবে সুদীপ্ত ও উৎস জাতীয় অঙ্গনে আবারও জেলার সুনাম বয়ে আনবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পায়ে পচনধরা সেই মা ও হতদরিদ্র শিশুকে আর্থিক সহায়তা প্রদান সেনবাহিনীর

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাপ্তাই নুরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়

কাপ্তাই কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

দীঘিনালায় বিদেশী দম্পতি কন্যার জন্মদিন উদযাপন

নির্ধারণ হলো নানিয়ারচর সড়কের ভাড়া

বিলাইছড়িতে এসএসসিতে পাসের হার ৬৪.৮৫ শতাংশ 

বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

রামগড়ে শিক্ষা উপকরণ বিতরণ করলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন

রুপসী কাপ্তাইয়ের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন

রাঙামাটিতে আদিবাসী দিবস / যাঁরা আদিবাসী পরিচয় দিচ্ছে তাঁদের সন্ত্রাসী বলা হচ্ছে – ঊষাতন তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: