শনিবার , ৮ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে নিহত ১ আহত ৭

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ৮, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের নির্মাণাধীন ছাদ ধসে পড়ে ১ নির্মাণ শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছে।

শনিবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে ছাদের ঢালাই চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ছাদের নিচে আটকা পড়েন আরও কয়েকজন।

তাদের উদ্ধারে ফায়ার সাভিসের অভিযান চলছে। তাৎক্ষনিক হতাহতের নাম জানা যায়নি। ঘটনার খবর পাবার সাথে সাথেই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।

জানা গেছে সম্প্রসারিত ভবনের সামনের অংশের ভবনের ছাদ ধালাইয়ে ১৬ জন শ্রমিক কাজ করছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহত ১ শ্রমিকের মরদেহ সদর হাসাপাতালে রয়েছে। উদ্ধার হওয়া বাকী সদস্যদের হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যস্থা নেয়া হবে।

নিহত ও আহতদের পরিবারের পাশে সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল, সম্মাননা পেলেন সভাপতি দীপক সেন

অগ্নি দুর্ঘটনা এড়াতে বাজার মনিটরিং জেলা প্রশাসনের

রাবিপ্রবির হলে থাকা শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি  জেলা ছাত্রদলের ঈদ আয়োজন ‎

রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

বাঘাইছড়িতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু 

কাপ্তাইয়ে মনসা পুজায় পাঁঠা বলি দিলো ভক্তগণ

লংগদু ভূমি অফিসের সার্ভেয়ারের সামনে গোল নাহার পরিবারকে পিটিয়ে জখম

কাপ্তাইয়ে শুরু হলো লেকের কচুরিপানা অপসারণ

কাপ্তাইয়ের ওয়াগ্গায় ৮৩৮ জন পেলেন টিসিবির পণ্য

ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তঃ আটক ফয়সালের শাস্তির দাবীতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: