মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তঃ আটক ফয়সালের শাস্তির দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ১১, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও আলামাছিয়া মাদ্রাসার নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে অভিযুক্তের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষার্থীরা।

১১ নভেম্বর ( মঙ্গলবার) দুপুরে ঈদগাঁও আলমাছিয়া মাদরাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, গত সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে মাদ্রাসা ছুটি শেষে কজন ছাত্রী বঙ্কিম বাজার থেকে মিনি টমটমযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফয়সাল নামে এক বখাটে ও তার এক সহযোগী যাত্রী সেজে একই গাড়িতে উঠে ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য শুরু করে এবং ব্যক্তিগত মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করেন।

এসময় ছাত্রীরা আপত্তি জানিয়ে টমটমচালককে গাড়ি থামাতে অনুরোধ করেন। কিন্তু ফয়সাল জোরপূর্বক চালককে গাড়ি না থামাতে বাধ্য করে। একপর্যায়ে ফরাজি পাড়া ব্রীক ফিল্ডের সামনে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ছাত্রীদের গাড়ি থেকে নামিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

ভুক্তভোগী ছাত্রীরা জানান, ফয়সালের এমন নোংরামির প্রতিবাদে এগিয়ে আসা এক ছাত্রীকেও সে গলা টিপে ধরে ও প্রকাশ্যে চড় মারে। এরপর স্থানীয়রা জড়ো হলে চলে যায় ফয়সাল। আর ঘটনা প্রত্যক্ষ করা স্থানীয়দের ফোন থেকে ৯৯৯ এ ফোন করে আইনি সহায়তা চান ছাত্রীরা। তাৎক্ষণিক মাঠে নামে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকেলে নিজ বাড়ি খামারপাড়া থেকে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃ ফয়সাল জালালাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড খামারপাড়া এলাকার বদিউল আলমের পুত্র। একইদিন রাতে ভুক্তভোগী ছাত্রীদের অবিভাবকরা বাদি হয়ে তার বিরুদ্ধে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে মামলাও দায়ের করেন।

ঈদগাঁও থানার এসআই আশরাফুল ইসলাম জানান,”৯৯৯ এ কল পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অভিযোগের সত্যতা পেয়ে এলাকাবাসীর সহায়তায় ফয়সালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাদির মৃত্যুতে সারা দেশের ন্যায় বিলাইছড়িতেও শোক পালন

রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

দীঘিনালায় ইপিআই কর্মসুচির ওরিয়েন্টেশন কর্মশালা

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র: ৪টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ১৭২ মেগাওয়াট

রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে ধানের শীষের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

রাঙামাটিতে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন

প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের জন্য আন্তরিক-দীপংকর তালুকদার  

কাপ্তাই সীতাদেবী মন্দিরে মহাবারুনী স্নানে ভক্তদের ভিড়

তমিজিয়া মাদরাসা ৫৫ বছর পর পেল আধুনিকমানের নতুন একাডেমিক ভবন

error: Content is protected !!
%d bloggers like this: