বুধবার , ১২ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়িতে জেলা পরিষদের আমের চারা বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, মানিকছড়ি, খাগড়াছড়ি
জুলাই ১২, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মিশ্র ফল বাগান সৃজনের লক্ষ্যে মানিকছড়ি উপজেলার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ হাজার ফলদ চারা ও কলম বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলার ৪ ইউনিয়নের ২শত কৃষক-কৃষাণীর মাঝে জনপ্রতি ২৫টি করে (আম্রপালি, কিউজাই, গৌরমতি, ব্যানানা) সর্বমোট ৫ হাজার আমের চারা ও কলম বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এ জব্বার, ইউপি চেয়ারম্যান আবদুর রহিম ও আবুল কালাম আজাদ।

এসময় কৃষকদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, ‘চলতি মৌসুমে আমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে। পরিচর্যার ক্ষেত্রে কৃষি বিভাগ সর্বদা পরামর্শ এবং সহযোগিতা করে যাবে। লক্ষ্য মাত্রার চেয়ে অধিক আম উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে’। আম ও মিশ্র ফল বাগান বৃদ্ধিতে প্রান্তিক কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। এসময় উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাই

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেঃ জেঃ (অবঃ) অনুপ কুমার চাকমা কর্মস্থলে যোগদান

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার অধিক অবৈধ সেগুন কাঠ জব্দ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দশ মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ

ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

বার্মাছড়িতে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

চলছে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন

রাজস্থলীতে কারিতাসের আয়বর্ধক কর্মসুচির প্রাণী ও সামগ্ৰী বিতরণ

বিলাইছড়িতে কৃষকের বাগান বাড়ি পুড়ে ছাই 

error: Content is protected !!
%d bloggers like this: