মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চকরিয়ায় আসামী পুত্রকে না পেয়ে পিতাকে হত্যা চেষ্টার অভিযোগ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ২, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ

বিগত ৩ বছর পুর্বে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আসামী জিয়াউর রহমান বাপ্পীকে না পেয়ে পিতা শফি আলমকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত শফিকে (৫০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় এজহার দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর)  বিকেলে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পুর্ব নয়াপাড়া গ্রামে ঘটে এ ঘটনা। অভিযোগে জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের থমতলা গ্রামের ছাবের আহমদের পুত্র শাহজানের কন্যার সাথে একই এলাকার শফি আলমের পুত্র জিয়াউর রহমানের সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে। এ ঘটনায় বিগত ২০২২ সালে শাহজানের স্ত্রী কহিনুর বাদী হয়ে জিয়াউর রহমান বাপ্পিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন। ঐ সময় জিয়ার পিতা শফি আলম প্রবাসে ছিলেন। ঐ ঘটনায় স্থানীয়ভাবে বৈঠক করা হয়েছে। সেখানে বারবার স্বর্ন দাবী করেন শাহজান। বছর দেড়েক পুর্বে শফি দেশে ফেরত আসলে শাহজান তাকে বারবার চাপ প্রয়োগ করেন।

এসময় প্রবাসী শফি ছেলে এলাকায় নেই জানিয়ে আদালতের মাধ্যমে সুরাহা হবে বলে জানায়। এরপর শাহজান বিভিন্ন সময়ে শফিকে মারিবে-কাটিবে মর্মে হুমকি দেয়। তারই জের ধরে গতকাল সোমবার বিকেলে প্রবাসী শফি আলম স্থানীয় আবদু করিমের দোকানে গেলে শাহজান কিছু বুঝে উঠার আগেই মারধর শুরু করেন। একপর্যায়ে গলা চেপে ধরে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তার শোরচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

খুটাখালী প্রবাসী ক্লাবের সদস্য আহত শফি আলম জানায়, তিনবছর পুর্বে আমার ছেলে বাপ্পিকে আসামী করে মামলা করেন শাহজান। ঐ সময় আমি দেশে ছিলাম না। এ মামলার জের ধরে বারবার সে আমাকে নির্যাতন ও হুমকি দিয়ে বেড়াত। সোমবার শাহজানের বাড়ি পাশে দোকানে গেলে আমাকে মারধর করে আহত করে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আহত ব্যক্তির লিখিত একখানা এজাহার পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে আর্থিক সহায়তা, ইফতার সামগ্রী ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান

কাপ্তাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে মান্নান কিং একাদশ চ্যাম্পিয়ন

কাউখালীতে সমাজ সেবা কার্যালয়ের চেক বিতরণ

দায়িত্ব নিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন

বাঘাইছড়িতে এএসএম হাশিম পৌর হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত 

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের রেড ক্রিসেন্টের ত্রান সহায়তা

নানিয়ারচরে সারের চাহিদা সম্পর্কে জেলা প্রশাসকের মনিটরিং

রামগড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু ঘিরে রহস্য

মহালছড়ির প্রান্তিক কৃষকেরা পেলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ ও রাসায়নিক সার

বেতবুনিয়া দীপংকর কলেজের নাম পরিবর্তনের দাবীতে কাউখালী বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি

error: Content is protected !!
%d bloggers like this: