মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল, সম্মাননা পেলেন সভাপতি দীপক সেন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
মার্চ ১৭, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিক বন্ধু, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে মহালছড়ি উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের ক্যাপ্টেন মোঃ নাহিদ মুরাদ, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মির্জা জহির আহম্মেদ, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা ডা. স্বপন চক্রবর্তী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক দীপক সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসের তাৎপর্যকে সামনে রেখে সাংবাদিক, প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে একত্রিত করার উদ্দেশ্যে প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি সকলের সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বাগত বক্তব্য শেষে দীর্ঘদিন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক দীপক সেনকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন অবদান তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড মানুষের সামনে উঠে আসে। তিনি মহালছড়ি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে সমাজের অনেক সমস্যার সমাধান সহজ হয়। মহালছড়িতে উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশের শান্তি, সমৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও সম্প্রীতি কামনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্যচিংয়ের বাড়িতে শোকের মাতম

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন : দুই লাখ টাকা জরিমানা

১৫ এপ্রিল কাপ্তাই চিৎমরমে হবে  সাংগ্রাঁই জল উৎসব

কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন প্রকল্পের আওতায় সেমিনার

কাউখালীতে জাতীয় সমবায় দিবস পালিত

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শনে পার্বত্য সচিব

লংগদুতে ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

সচল হলো চন্দ্রঘোনা ফেরি চলাচল : উদ্ধার করা হলো ড্রেজিংয়ের কাজে আনা ক্রেন

রাজস্থলীতে ভোটার হালনাগাদ কাগজপত্রে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: