রবিবার , ২ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাতৃ ভাষা শিক্ষা গ্রহণ সুযোগ পাচ্ছেন পাংখোয়ারা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
জুন ২, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ

রাঙামাটি জেলায় বসবাসরত পাংখোয়া জনগোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের পাংখোয়া ভাষা শিক্ষা প্রদান কর্মসূচি শুরু হয়েছে রাঙামাটিতে।
রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে রবিবার সকালে রাঙামাটি শহরের রাঙাপানী  গিলগাল গীর্জায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, সকল জনগোষ্ঠীর ভাষা টিকিয়ে থাকলে বাংলাদেশ একটি বহু ভাষাভাষী মানুষের দেশ সেটা প্রমাণ করবে।


প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল জনগোষ্ঠীর ভাষা সাহিত্য বর্ণমালা টিকিয়ে রাখতে আন্তরিক। সেজন্য কাজ করছেন। প্রধানমন্ত্রীর সকল জনগোষ্ঠীর ভাষা টিকে রাখতে যে স্বপ্ন পুরণ করতে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে। কারণ কোন একটি জাতির ভাষা সংস্কৃতি টিকিয়ে না থাকলে সে জাতির অস্থিত্ব হারিয়ে যায়।
বিশেষ অতিথি রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন,  পাংখোয়া জনগোষ্ঠী জনসংখ্যা দিক দিয়ে কম। এরা দুর্গম এলাকায় বসবাস করে। পড়াশোনার তাগিদে যখন তারা শহরে আসে তখন তারা তাদের মাতৃভাষা হারিয়ে ফেলে। এ বিষয়টি উপলব্ধি করে রাঙামাটি শহরে বসবাস করা পাংখোয়া জনগোষ্ঠীরা যেন তাদের ভাষা হারিয়ে না ফেলে সেজন্য জেলা পরিষদ এ কর্মসূচি গ্রহণ করেছে।
পাংখোয়া সোসাল ওয়েলফেয়ার  অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রেম লিয়ানা পাংখোয়া বলেন প্রতি শুক্রবার বিকাল ৩ টায় গিলগাল গীর্জায় এ ভাষা শিক্ষা শেখানো হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে পাংখোয়া জনগোষ্ঠী থেকে বিভিন্ন বিশ্ববিদ্যায়লয়ে অধ্যরত পাংখোয়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও পাংখোয়া ভাষা শিক্ষার বই বিতরণ করা হয়।
পাংখোয়া সোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ-সভাপতি   আর দৌলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, রেম লিয়ানা পাংখোয়া, রাখেন রোনেসাম পাংখোয়া।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কাউখালীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় অনুষ্ঠিত 

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৫

পাহাড়ে সর্ববৃহৎ সেতু প্রকল্প / নানিয়াচরের সেতুর জন্য জমি দিলেও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তরা

কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন

কাপ্তাইয়ে কাজু বাদাম ও কফি চাষ বিষয়ক প্রশিক্ষণ

কাপ্তাইয়ে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে গাড়িসহ কাঠ আটক 

বাঘাইছড়িতে আওয়ামী লীগের ইফতার মাহফিল

রাঙামাটি বধির বিদ্যালয়ে স্কুল ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

বদরখালীতে অটোরিকশা থেকে গুলি ছুড়ে যুবককে হত্যা

error: Content is protected !!
%d bloggers like this: