মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু / পড়ালেখায় মনোযোগী না হওয়ায় ছাত্রকে মারধর করেন শিক্ষক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
আগস্ট ২৯, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ

খাগড়াছড়িতে গেল রোববার মাদ্রাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থী আবিরের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আমিন হোসাইন হত্যার দায় প্রাথমিক ভাবে স্বীকার করেছে।

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুক্তা ধর।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, পড়ালেখায় মনোযোগী না হওয়ায় প্রায় সময় নিহত আবিরকে নির্মম ভাবে মারধর করত আমিন। ঘটনার আগের দিন এবং রোববারও তাকে মারধর করা হয়। আবিরের মৃত্যুর পর পালিয়ে কুমিল্লা, ঢাকাসহ বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। সবশেষ প্রযুক্তির সাহায্যে তাকে সোমবার রাতে চট্টগ্রামের চাদগাঁও থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
প্রসঙ্গত, গেল রোববার খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ির বায়তুল আমান হেফজখানায় মারধর করা হয় শিক্ষার্থী আবিরকে। পরে হাসপাতালে নেয়ার পর মৃত জেনে মরদেহ রেখে পালিয়ে যায় আমিন। এ ঘটনায় নিহতের বাবা সারোয়ার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর মহাপ্রয়াণ দিবস ও ১০ দিনব্যাপী ভিক্ষুদের পরিবাসব্রত অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লিফলেট বিতরণ

ঈদগাঁওয়ে সরকারি স্থাপনার আঙ্গিনায় মন্দিরের সাইনবোর্ড নিয়ে তোলপাড়

কাপ্তাইয়ে কোভিড সচেতনতা সৃষ্টিতে ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে কর্মশালা

একজন হার্টের রোগীকে বাঁচাতে এগিয়ে আসার আহবান

খাগড়াছড়িতে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / প্রাণঘাতি সংঘাত আর অস্ত্র দিয়ে শান্তি ফেরানো যায় না-ইউপিডিএফ গণতান্ত্রিক

রাঙামাটিতে সাইবার ক্রাইম সেলের প্রচেষ্টায় ৫০টি হারানো মোবাইল উদ্ধার ও মালিকের নিকট হস্তান্তর

বাঘাইছড়িতে ট্যাব পেল ১০২ জন শিক্ষার্থী

রাঙামাটিতে বিএনপির ৯ নেতা-কর্মী বহিষ্কার

দক্ষ জনশক্তি তৈরিতে রাঙামাটিতে প্রশিক্ষণ কর্মশালা

error: Content is protected !!
%d bloggers like this: