শুক্রবার , ৯ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৫ দিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরি চলাচল 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ৯, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ণ

ড্রেজিং কাজের জন্য  আগামী ১৩ মে (মঙ্গলবার) ভোর ৬ টা থেকে ১৮ মে (রবিবার)  পর্যন্ত চন্দ্রঘোনা – রাইখালী নৌ রুটে  ফেরি চলাচল  বন্ধ থাকবে।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের( সওজ)  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সওজ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন,  কর্ণফুলি নদীতে  ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ- রুট আগামী ১৩ মে ভোর ৬ টা হতে ১৮ মে রবিবার পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে। এসময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার  রাঙ্গুনিয়া-পদুয়া- সুখবিলাশ  সড়ক (কালিন্দী রাণী সড়ক)  ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট  এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী  ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: