শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ২৩, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি রিজিয়ন সেনা রিজিয়ন ও বাবুছড়া বিজিবি জোন। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যার পরিস্থিতি চরম অবনতি হওয়ায় হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন প্রায় বিপন্ন হয়ে যায়। জেলায় এবার তিন মাসের মধ্যে চতুর্থবারের মতো বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়ে লক্ষাধিক মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যত্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

শুক্রবার (২৩আগস্ট) সকাল থেকে জেলা সদরের গঞ্জপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত মানুষের মাঝে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শিশুদেরকে দেয়া বিশেষ মানের উন্নত শিশু খাদ্যও।

যতদিন পর্যন্ত বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবেনা, ততদিন পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শুকনো কাবার,ত্রাণ ও বিভিন্ন ধরনের মানব সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

খাদ্যসামগ্রী বিতরণ কালে খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, ক্যাপ্টেন গালিব বিন সাইফ, খাগড়াছড়ি পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, নাগরিক নেতা মো: আসাদউল্লাহ্সহ অন্যান্য কর্মকর্তারা ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী।

এদিকে দীঘিনালার উপজেলার বাবুছড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ করেছে, বাবুছড়া বিজিবি জোন অধিনায়ক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের নিয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন 

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমান

কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে যাচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

সাজেকে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবি

ঈদগাঁওয়ের ইসলামপুরে উল্টে গেল লবণ বোঝাই ট্রাক

দায়সারাভাবে মাটিতে পুতে দেয়া মৃত বন্যহাতির দুর্গন্ধে পরিবেশ দূষণ

বেতবুনিয়া পিএসটিএসে টিআরসিদের প্রশিক্ষণের কুচকাওয়াজ ও সনদপত্র প্রদান 

টানা ২-৩ দিনের বৃষ্টিপাতে ঘাগড়া-কাপ্তাই-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

কাপ্তাইয়ের প্রখ্যাত অভিনেতা রনজিত মল্লিক আর নেই

রাজস্থলীতে যুব ও যুব নারীদের মাশরুম চাষে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: