মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
আগস্ট ৫, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যূথান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো খাগড়াছড়ি পার্বত্য জেলার ইতিহাসে অনন্য বীর শহিদ মোঃ মজিদ হোসেনকে, যিনি একমাত্র ‘জুলাই শহিদ’ হিসেবে খাগড়াছড়ি গর্ব।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রামগড় উপজেলার নাকাপা বাজারের পাশে পাতাছড়া বসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এই বীর শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা পরিষদ, জেলা বিএনপি, খাগড়াছড়ি প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, রামগড় উপজেলা ও পৌর বিএনপি, আনসার বাহিনী, জামায়াতে ইসলামি, এনসিপিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।

এর আগে সকাল থেকেই স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে কবরস্থানটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। সকলেই কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন শহিদ মজিদ হোসেনের আত্মত্যাগ ও দেশের প্রতি তাঁর অকুতোভয় ভালোবাসা।

শহিদ মজিদ হোসেনের অবদানকে স্মরণ করিয়ে দিয়ে জেলা প্রশাসক বলেন, এই প্রজন্মের উচিত তাঁদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসা। তাঁর জীবন, সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতি আগামী প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।

প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই হাজীগঞ্জ রেল লাইনের পাশে খালি ট্রাকে ঘুমন্ত অবস্থায় ঘাতকের ছোড়া আগুনে শরীরের ৮০ শতাংশ আগুনে পুড়ে দগ্ধ হয় ট্রাকটির হেলফার মজিদ। স্থানীয়রা মজিদকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৫ জুলাই বিকালে তাঁর মৃত্যু হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার মামলায় আটক–২

কাপ্তাইয়ে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা 

কাপ্তাইয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা বিষয়ক সার্টিফিকেশন প্রশিক্ষণ

নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে-অংসুই প্রু চৌধুরী

জাতীয় প্রবাসী দিবসে সিআইপি সম্মাননা পেলেন শফিকুল ইসলাম রাহী

রাঙামাটির বেতবুনিয়ায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত, আহত ১ যাত্রী

চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে হেলথ্ কেয়ার হাসপাতালের মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত

পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

দীঘিনালায় ওয়ালটন ও গ্রীন লাইফ ডায়াগনস্টিক এন্ড মেটারনিটি ক্লিনিকের চুক্তি

error: Content is protected !!
%d bloggers like this: