রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎নারীদের শুধু মা-বোন নয়, মানুষ হিসেবে গণ্য করতে হবে: বাঞ্ছিতা চাকমা

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
মার্চ ৮, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ

নারীদের শুধু মা-বোন হিসেবে নয়, মানুষ হিসেবে গণ্য করতে হবে বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিক কমিটির (সনাক) রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা।

‎আজ রোববার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ দেওয়ান।

‎‘‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’’ শীর্ষক এই আলোচনা সভায় বাঞ্ছিতা চাকমা বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনার দিকে তাকালে দেখা যায়, নারী ও শিশু এখনও সহিংসতার শিকার হচ্ছে। তিনি সীতাকুণ্ডে শিশু ইরা ধর্ষণ ও হত্যার ঘটনার উল্লেখ করে বলেন, সমাজে যে সহিংসতা ঘটছে তার মূলে অনেক ক্ষেত্রেই নারী নির্যাতন জড়িত। এ ধরনের ঘটনা রোধে পরিবার থেকেই সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দুর্নীতির ক্ষেত্রেও নারীরা অনেক সময় বেশি হয়রানির শিকার হন বলেও তিনি মত প্রকাশ করেন।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে সাম্প্রতিক আন্দোলনগুলোতে নারী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

‎বক্তারা আরও বলেন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠার আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা এখনও অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। পরিবার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের কাজের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন। একজন পুরুষ কৃষককে কৃষক বলা হলেও নারীদের অনেক সময় শুধু ‘নারী শ্রমিক’ হিসেবে উল্লেখ করা হয়—যা সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তাকে তুলে ধরে।

‎সভায় আরও বক্তব্য রাখেন ইয়েস সদস্য নিশা চাকমা, পিবিএল প্রতিনিধি নুকু চাকমা, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুন্নেসা বেগম বিথী, উইভের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ সদস্য নাই উ প্রু মারমা মেরী, জেলা পরিষদ সদস্য বৈশালী চাকমা এবং সনাক সদস্য অঞ্জুলিকা খীসা।

‎সভাপতির বক্তব্যে জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ দেওয়ান বলেন, নারী দিবস কেবল একটি দিবস উদযাপন নয় এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের সর্বস্তরে নারীদের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

‎অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে রাঙামাটি জেলা পরিষদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং প্রো বেটার লাইফ (পিবিএল)।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশনে সিভিল সার্জন

বিলাইছড়িতে গণ-অভ্যুত্থানের ১ম বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল ও সভা

সেনাবাহিনীর প্রচেষ্টায় প্রথম বারের মতো সাজেকে এসএসসি কেন্দ্র চালু 

মাউস’র উদ্যোগে খাগড়াছড়িতে আবৃত্তি প্রশিক্ষণ’র সূচনা

শতবর্ষী কুষ্ঠ রোগী কিশোরী বালা চাকমা, ৫০ বছর ধরে চিকিৎসা নিচ্ছেন চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে

সীমান্তে কাঁটাতারে আবদ্ধ ফেনী নদীতে বারুণী স্নানোৎসব এবারো ম্লান

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হলেন খাগড়াছড়ির দুলাল হোসেন

ব্যবসায়ীকে গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিলাইছড়িতে বিষু উপলক্ষে ধূপশীল যুব পরিষদের উদ্যোগে ২ দিনব্যাপী ঘিলাখেলা সমাপ্তি 

রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: