বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চীনে নারী পাচার অভিযোগে গ্রেফতারকৃত ৩জনের শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৪, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম থেকে চীনে নারী পাচার অভিযোগে তিন হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সজীব চাকমা, মামিয়া চাকমা ও জেসি চাকমা। বুধবার মধ্যরাতে তাদেরকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাঙামাটি নিয়ে আসে পুলিশ। এদিন বিকালে আসামিদের রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
এদিকে গ্রেফতার আসামিদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে মানববন্ধন করেছেন বিভিন্ন স্তরের মানুষ। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে পাচারে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। হীরা লাল চাকমার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিজয় চাকমা, উন্নয়ন কর্মী সুভাশীষ চাকমা, কিকো দেওয়ান, কলেজছাত্র উচিমং মারমা প্রমুখ।
বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, ১৯ জুন রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হলে ২৬ জুন ঢাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ভুক্তভোগী। মামলার পরই আসামিদের গ্রেফতারে বাঘাইছড়ি থানার (ওসি তদন্ত) দৌজ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজমের সহায়তায় উত্তরা আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে ওই তিন আসামিকে গ্রেফতার করে রাঙামাটি নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বিকালে তাদেরকে সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীনের আদালতে হাজির করা হলে আদালত তিন জনকেই জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে প্রোগেসিভের নারীর ক্ষমতায়ন প্রোগামের সম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত

চন্দনাইশে দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

দীঘিনালার দূর্গম কাটারুংছড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত 

এসএসসি পরীক্ষা-২০২২ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা

পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠীর বিবাহ সনদ প্রদানের আনুষ্ঠানিকতা শুরু

কাপ্তাইয়ে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে  বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং

গ্রীন হিল সংস্থা, USAID-এর মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য প্রকল্পে দরপত্র আহ্বান

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দীলিপ বড়ুয়া নিহত

error: Content is protected !!
%d bloggers like this: