সোমবার , ২২ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জাতির পিতার হত্যাকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত আছে – দীপংকর তালুকদার

প্রতিবেদক
নন্দন দেবনাথ, রাঙামাটি
আগস্ট ২২, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ

জাতির পিতার হত্যাকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন রাঙামাটি সংসদীয় আসনের সদস্য দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন দেশকে নিয়ে ষড়যন্ত্র ও অস্থিতিশীল কারী দেশী বিদেশী যেই হোকনা কেন তার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্য বদ্ধ ভাবে রুখে দিতে হবে। আমাদের ঐক্য বদ্ধতায় তাদের সকল ষড়যন্ত্র নষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।
জাতির পিতার ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।
বরকল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সাধারণ সম্পাদক ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সন্তোষ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা, বরকল উপজেলা সদরের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাফর ইকবাল স অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দীপংকর তালুকদার এমপি বলেন ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল তা রুখতে এবং পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নের জন তিনবার রাঙামাটি সফর করছেন। অল্প সময়ের মধ্যে একটি ভঙ্গুর দেশকে সাজাতে গিয়ে একজন রাষ্টনায়ক তিনবার রাঙামাটি সফর করার মাধ্যমে বোঝা যায় তিনি পার্বত্য চট্টগ্রামের মানুষকে কতো ভালোবাসতেন।
এর আগে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্যে অনুষ্ঠানের সূচনা করা হয়। এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে বঙ্গমাতার জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৬ ট্যুরিস্টকে অপহরণের চেষ্টা খাগড়াছড়িতে ৪ অপহরণকারী আটক

জয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ; খুনীরা গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি

কক্সবাজারে কালবেলা’র বর্ষপূর্তিতে বক্তাগণ– স্বল্প সময়ে গণমাধ্যম জগতের শীর্ষ সারিতে কালবেলা

দীঘিনালা সেনানিবাসে রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকওয়াজ অনুষ্ঠিত

হরতাল অবরোধে কাপ্তাই জেটিঘাট-বিলাইছড়ি নৌ রুটে নেই পর্যটক

বাঘাইছড়ি সেবায় ডিজিটাল রূপান্তরে নুর হোসেনের নির্মিত ‘বাঘাইছড়ি সেবা অ্যাপ’

কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে রাজস্থলীতে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন

পাহাড়ে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন

আপোষহীন নেত্রীকে দেখতে ছুটে গেলো সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়া

error: Content is protected !!
%d bloggers like this: