রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ৩০, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

 

শিক্ষিত হলে চলবে না। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক শিক্ষা প্রাপ্তরা কখনো বিভ্রান্ত হয় না। তারা সমাজ ও দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত হতে পারে না। দেশ ও দশের প্রতি তারা দায়িত্বশীল আচরণ করে। আজকের কোমলমতি শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে গিয়ে এ প্রতিষ্ঠানের মান সমুন্নত করবে এ আশাবাদ সকলের।

২৯ নভেম্বর ( শনিবার) কক্সবাজারের ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি এসব কথা বলেন। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন একাডেমিক নির্বাহী প্রধান উপদেষ্টা, পটিয়া পিটিআই এর সাবেক সুপার শামসুল আহসান।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার ম্যানেজার (অপারেশন) ফরিদুল আলম, নির্বাহী কমিটির সদস্য ও দীপশিখা গার্লস স্কুলের সহকারী শিক্ষক সেলিম উল্লাহ ওয়াহেদী, পরিচালক ও গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এমদাদুল হক ও একাডেমিক কমিটির সভাপতি মনছুর আলম।

প্রধান শিক্ষক নুর মোস্তফা কামাল সাদেকের সভাপতিত্বে এসময় নির্বাহী কমিটির সদস্য মোঃ রেজাউল করিম, মাস্টার নুর আহমদ, পরিচালক নুরুল আজিম, পরিচালক হাফেজ আবছার কামাল, নাসির উদ্দিন ও মাওলানা আবু বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে আইডিয়াল ট্রাস্ট আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী শাওরিন বিনতে মনির সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় পুরস্কৃত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে উৎসবমুখর সাংবাদিক ইউনিয়নের নির্বাচন: হেলালী-মাহবুব- জাফর প্যানেলের পূর্ণ বিজয়

বাঘাইছড়ি থানার বিশেষ অভিযানে ৯৮ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাইখালীতে নারী সমাবেশ

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী রাঙামাটিতে শ্রদ্ধায় স্মরণ ও দোয়া মাহফিল

রাঙামাটি জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন বড়ইছড়ি শাখার সভাপতি আকবর এবং সম্পাদক ইউসুফ

বিলাইছড়ির ইউএনও সিফাত উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নৃগোষ্ঠীর সামাজিক উৎসব বিঝু উদযাপন ঘিরে অর্থ সহায়তা দিয়েছে দীঘিনালা জোন

নাগরিকদের মূল্যবোধ প্লাটফর্ম সক্রিয়করণ সভা

খাগড়াছড়ি জেলা পরিষদে এক ঘন্টার জন্য চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী মোহনা ত্রিপুরা

মার্চ ফর আইডেন্টিটি ও ৮দফার দাবিতে খাগড়াছড়ি শহরে হাজারো পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: