বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় সিগারেট আটক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১১, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অভিযানে অবৈধভাবেভাবে পাচারকালে ৩৬ হাজার ২ শত ৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক করা হয়েছে। তন্মধ্যে ৩ হাজর ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজর ২শত ৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫ শত প্যাকেট প্যাট্রন সিগারেট রয়েছে। আটককৃত সিগারেটের সিজার মূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯ শত টাকা বলে বিজিবি সূত্রে জানা যায়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১ টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল কাপ্তাই উপজেলার বড়ইছড়ি – ঘাগড়া সড়কের বটতলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সিগারেট আটক করেন।

বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি সূত্রে জানা যায় ভবিষ্যতেও এ ধরনের চোরাচালান প্রতিরোধ কার্যক্রম অব্যহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: