শুক্রবার , ৯ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই সরকারি জায়গা জবর দখলে বাঁধা দিতে গিয়ে মহিলাসহ আহত-৬

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ৯, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে সরকারি লিজ নেয়া জায়গা রাতে জবর দখলে বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত হয়েছে ৬জন। বুধবার (৮মে) দিবাগত রাত আড়াইটায় ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর সাবেক ইউপি সদস্য সৈয়দ জাহেদুল ইসলামের নেতৃত্বে ৩০/৪০ জনের সন্ত্রাসী দল ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাকির হোসেন স’মিলের সরকারি জায়গা জবর দখল করতে যায়। এসময় স’মিলের কেয়ারটেকার ফারুক খান নতুন বাজার হতে রাতে বাসায় যাওয়ার সময় আগে ওৎপেতে থাকা জাহেদুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীও অস্ত্র নিয়ে তাকে হামলা করে বলে কেয়ারটেকার অভিযোগ করেনন। তার আত্মচিৎকার স্ত্রী, কন্যা দৌড়ে আসলে তাদের ওপর হামলা করা হয়। এসময় তাদের বাঁচতে এলাকার লোকজন এগিয়ে আসলে তাদের হামলায় নুর জামাল (৫০) নয়ন(৩২) ফারুক খানের স্ত্রী রুবি আক্তার(৪৫) তার কন্যা নীলা ফাড়িন(১৫) এবং সৈয়দ জাহেদুল ইসলাম (৪৩) আহত হয়। আহত নুর জামাল ও নয়ন অভিযোগ করে রাতে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বৃহস্পতিবার সকাল ১১টায় আবার তাদের উপর হামলা করা হয়।

জাকির হোসেন স’মিল কেয়ারটেকার ফারুক খান জানান, বিএফআইডিসি হতে আগামি ২০৩৩সাল পযন্ত মেসার্স ইস্টান টিম্বার মালিক আদিল হোসেন ৫.৭ একর জায়গা লিজ নেওয়া হয়। সরকারি লিজ নেয়া জায়গা অবৈধ ভাবে ঘরবাড়ি তৈরি করলে  আমি এ বিষয়ে বাঁধা দিতে গেলে আমাকে বারবার হামলা ও মামলার স্বীকার হতে হয়েছে। জবর দখলের ৪/৫দিন আগে কাপ্তাই থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে বলেও জানান। ফারুক খান আরও জানান বর্তমানে আমি ও আমার পরিবার পরিজন  নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে দায়ে কাপ্তাই থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান। হামলায় আহত ও অভিযুক্ত সৈয়দ জাহেদুল ইসলাম জানান, মিলের পাশে বসবাসরত একটি মহিলাকে আগে থেকে ওৎপেতে থাকা লোকজন হামলা করে, আমাকে ওই মহিলা ডাকলে আমি ওখানে যাই। এ সময় উভয়ের  মধ্যে সংঘর্ষ হয় বলে জানান।এতে করে সে নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তার বিষয়ে অভিযোগ মিথ্যা বলে জানান। এবিষয়ে কাপ্তাই থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান। কেউ,কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। শুক্রবার (৯মে) কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসদ জানান, আহত সকলে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে কাপ্তাই থানা পুলিশ ও বিজিবির সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে। ফারুক খান কেয়ারটেকার ৪/৫দিন আগে জবর দখল নিয়ে থানায় একটি অভিযোগ করেছে। এবং বুধবার রাতে হামলার পর কাপ্তাই থানায় উভয় পক্ষ পৃথক,পৃথক অভিযোগ করেছে। তবে এটা মামলায় পরিনত হবে। পরিস্থিতি এখন শান্ত আছে বলে জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল সংবর্ধিত হচ্ছে সাফজয়ী পাহাড়ের ৫নারী ফুটবলার

লংগদুতে আ.লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কাটার দায়ে থানায় অভিযোগ

জুরাছড়িতে ভিত্তি প্রস্তর স্থাপন, ঢেউটিন, সোলার, নগদ অর্থ, শিক্ষা সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

রমজান উপলক্ষে কাপ্তাইয়ে বাজার মনিটরিং জোরদার

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ পরিদর্শনে মুগ্ধ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

জুরাছড়ি উপজেলায় দরিদ্র এসএসসি শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান

কাপ্তাইয়ে এসএসসি, দাখিল ও কারিগরিতে পাশের হার ৬৭.৬৩শতাংশ, জিপিএ-৫ পেলো ৭০জন

দীঘিনালায় শীতকালীন শাকসবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ

জাতীয় নির্বাচনে রাঙামাটিতে মনোনয়নপত্র নিলেন ১২ প্রার্থী: অংশ নিচ্ছে না জেএসএস

error: Content is protected !!
%d bloggers like this: