বৃহস্পতিবার , ২৩ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়ির প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করলেন রোমানা

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ২৩, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ

দেশের সবচেয়ে বড় উপজেলা  রাঙামাটির বাঘাইছড়িতে প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন রোমানা আক্তার।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার প্রশাসনিক কার্যালয়ে কাজ শুরু করেন তিনি। এদিন বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপজেলায় প্রায় দেড় লাখ মানুষের বসবাস। ১৯৮৪ সালে বাঘাইছড়িকে উপজেলা ঘোষণা করার পর এবারই প্রথম নারী ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয় রোমানাকে।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও রোমানা আক্তার বলেন, আমি প্রথম নারী ইউএনও হিসেবে বাঘাইছড়ি উপজেলায় এসেছি। এটা আমার কাছে অবশ্যই চ্যালেঞ্জিং একটি বিষয়। অনেক ভালোলাগারও একটি বিষয়।

রোমানা বলেন, এখানে পাহাড়ি-বাঙালি আছে। আর বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই সম্প্রীতির দেশে পাহাড়ি-বাঙালি সবাইকে নিয়ে আমি মিলেমিশে কাজ করতে চাই। যারা এখানে আছেন, সবার সহযোগিতা নিয়ে আমি বাঘাইছড়ি উপজেলার যেসব সমস্যা, সেগুলো যথাসম্ভব নিরসনে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবি

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাই বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ 

শেষ হলো কাপ্তাইয়ে বিজিবির সাংস্কৃতিক উৎসব

খাগড়াছড়িতে ট্রাক্টর উল্টে মালিক নিহত, আহত ৪

খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ

কাপ্তাইয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন

করোনাকালে হাত ধোয়ার অভ্যাস জাতিকে নতুন শিক্ষা দিয়েছে- মংসুইপ্রু চৌধুরী 

জুরাছড়িতে নবাগত জোন অধিনায়কে বরণ ও নারী কাবাডি দলকে সংবর্ধনা

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সহ সাধারণ সম্পাদক মনোনয়ন পত্র জমা দিলেন হীরা

error: Content is protected !!
%d bloggers like this: