রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

২০২৫ সালে ২৮ কোটি ৩০ লক্ষ টাকার মালামাল-মাদক-অস্ত্রসহ আটক ২৯: কাপ্তাই ৪১ বিজিবি

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
ডিসেম্বর ২৮, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম চলতি বছর ২৯ জন আসামীসহ ২৮ কোটি ৩০ লক্ষ টাকার বেশি চোরাচালানী মালামাল ও মাদক আটক করেছে। এরমধ্যে প্রায় ৫৯ লাখ টাকার মাদক ও ২৭ কোটি ৭২ লাখ টাকার অন্যান্য মালামাল রয়েছে। ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা।

আজ (রবিবার, ২৮ ডিসেম্বর) রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

সকালে কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবি) ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারহাত-আন- নাঈম, ক্যাপ্টেন মো: আশরাফুল ইসলাম, সহকারী পরিচালক  উপেন্দ্র নাথ হালদার।

অভিযানের পরিসংখ্যান তুলে ধরে অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী বলেন- গেল এক বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম এর অধীনস্থ ১৩টি ব্যাটালিয়ন ৮১৫ বোতল বিদেশী মদ ও ৪০৮ লিটার দেশীয় মদ, ৩৭৩ বোতল ফেন্সিডিল, ৬২ বোতল বিয়ার, ৫২০টি মদ তৈরীর ট্যাবলেট, ৪৪৪.৫১৩ কেজি গাঁজা এবং ১ হাজার ২১৩ টি ইয়াবা ট্যাবলেট আটক করেছে।

এসময় ৬৬৭টি গরু, ১৭টি মহিষ ও ৩৭টি ছাগল আটক করতে সক্ষম হয়। এছাড়া কাঠ, বাঁশ, ভারতীয় গ্রী পিস, বিভিন্ন প্রকার প্রসাধনী, বিভিন্ন প্রকার সাবান, বিভিন্ন প্রকার কীটনাশক, শুটকি, বিদেশী সিগারেট, নাপ্পি, বাংলাদেশী সালসা, রসুন, চিনি, জিরা, চা পাতা, স্যান্ডেল, গরমতি আম, বিভিন্ন প্রকার কম্বল, নৌকার ইঞ্জিন, ডিঙ্গী নৌকা এবং চোরাচালানী পণ্য বহনকারী বিভিন্ন যানবাহন আটক করা হয়েছে।

এছাড়া ২টি দেশীয় রাইফেল, ২টি ১২ বোর পিস্তল, ১টি ১২ বোর শর্ট গান, ১টি ৯ এম এম পিন্ডল (যুক্তরাষ্ট্র), ১টি ৮ এম এম পিঙ্গুল (ভারতীয়), ৫০০ গ্রাম গান পাউডার, ১ টি ১ নলা দেশীয় বন্দুক, ০১ টি এসএমজি (এম-৪, এ-১), ০২টি ম্যাগাজিন এবং দেশীয় অস্ত্র ৫০০টি (হাসুয়া ও দা) উদ্ধার করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে প্রত্যেক বিজিবি সদস্য বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে-বলে জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুমায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২ ডিসেম্বর রাঙামাটি জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮১ হাজার ২২৪ শিশু

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতাল

বান্দরবানে শিক্ষার্থীরদের মাঝে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী ও ক্রীড়া সামগ্রী বিতরণ

কেপিএম কয়লার ডিপু এলাকায় আগুনে পুড়ল বসতবাড়ি

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় ৮২২ জন পেলেন টিসিবির পণ্য

রামগড়ে নির্বাচনী আচারণবিধি পালনে জনপ্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময় সভা

গ্রামীণ নারীর উন্নয়নে প্রযুক্তির হাতছানি, মাইসছড়িতে সচেতনতামূলক উঠান বৈঠক

যে শিক্ষক বর্গা দিয়ে চাকুরী করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-অংসুই প্রু চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: