বুধবার , ১২ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

একসাথে তিন ছেলে জন্ম দিলেন রাঙামাটির জিহাজান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১২, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ

একসাথে তিন ছেলে জন্ম দিলেন রাঙামাটি পর্যটন শহর এলাকার পর্যটন দেওয়ান পাড়ার জিহাজান বেগম।

১০ জুন তাকে প্রথমে স্থানীয় রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জরুরি ভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।

স্থানীয় ও প্রতিবেশীরা জানান, গরিব অসহায় ও নিন্মবিত্তের সংসার দেওয়ান পাড়ার জালাল উদ্দিনের। নুন আনতে পান্তা পুরায় তার। তার মধ্যে জিহাজান বেগম তিন পুত্র সন্তান জন্ম দিয়েছে। প্রথমে প্রসূতিকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জবাব দেন তাকে এখানে রাখা যাবে না। একটু উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন স্থানীয়দের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।

প্রসূতির স্বামী জালাল উদ্দিন জানান, সে অনেক কষ্ট করে এলাকার লোকজনদের সার্বিক সহযোগিতায় তার স্ত্রীকে চট্টগ্রাম নিয়ে ভর্তি করে। বর্তমানে জিহাজান বেগম তিন শিশু সন্তান নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর্থিক অভাব টনটনে

এখন তার শিশু সন্তানদের চিকিৎসার ভারবহন করতে হিমশিম খেতে হচ্ছে তার। তাই দেশের হৃদয়বান ব্যক্তিবর্গ আমার জমক তিন সন্তান বাঁচতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ( আরএমও) ডাক্তার শওকত আকবর জানান,জিহাজান বেগম তিন জমক শিশু সন্তান জন্ম নিয়ে এখানে তেমন ভাল ও আধুনিক যন্ত্রপাতি না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জিহাজান বেগমের পারিবারিক সূত্রে জানা যায়, তিন শিশু চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিসিউতে ভাল আছেন।তবে উন্নত চিকিৎসা ও প্রসূতি মা ভাল খাবার পেলে শিশু তিনটিকে বাঁচানো সম্ভব হবে।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই জাতীয় উদ্যানে ২ টি অজগর সাপ অবমুক্ত

সাজেকের দুর্গম লক্ষীছড়িতে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রি ও শীতবস্ত্র বিতরণ

জেলা পরিষদের যেকোন নিয়োগের দুর্নীতির তথ্য দিতে পারলে চাকুরি বাতিল করা হবে- অংসুই প্রু চৌধুরী

রাঙামাটি শহর বিদ্যুৎবিহীন ৫ ঘন্টা

ইশিকার পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

খাগড়াছড়িতে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্স শুরু

বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লক্ষীছড়িতে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দুর্ঘটনায় আহত শিশুকে একাই হাসপাতালে নিলেন ট্রাফিক পুলিশ নুরুল আলম

কাপ্তাইয়ে আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে মারধর; প্রতিবাদে সড়ক অবরোধ

error: Content is protected !!
%d bloggers like this: