বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলা প্রশাসকের সহযোগিতায় কাবাডি ও বালিকাদের সংবর্ধনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

অনুর্ধ-১৮ বালক ও বালিকা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাঙামাটি জেলা বালিকা কাবাডি দলকে জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনার আয়োজন করা হয়।

তারুণ্যে উৎসব উপলক্ষে যুব কাবাডি অনুর্ধ ১৮ বালক ও বালিকা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাঙ্গামাটি জেলা বালিকা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউজে কাবাডি বালিকা দলের মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেন রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন।

এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, সিনিয়র সহকারী কমিশনার মোঃ ইয়াসিন খন্দকার, নেজারত ডেপুটি কালেক্টর নাবিল নওরোজ বৈশাখ, রাঙ্গামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা এস আই এম ফেরদৌস আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ মোবারক হোসেন বলেন, রাঙামাটির কাবাডি দলের মেয়েরা রাঙামাটি তথা আমাদের দেশের গর্ব। তারা রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি হতে  উঠে এসে জাতীয় ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের জন্য রাঙ্গামাটি জেলাবাসী আরো একবার গর্বিত হলো। তিনি বলেন, আশা করছি এই টিম থেকে অনেক খেলোয়াড় আগামীতে জাতীয় দলে অংশগ্রহণ করে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে আনবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে বুনো ফুলগুলো সঠিকভাবে ফুটানোর দায়িত্ব আমাদের –শিক্ষা অফিসার নিরালা কান্তি

রাঙামাটিতে মৎস্য উৎপাদনে বড় বাধা বিএফডিসি- কাজল তালুকদার

রাঙামাটিতে যানবাহনের উপর পুলিশের বিশেষ অভিযান

সম্প্রীতির বন্ধনে আমরা ঐক্যবদ্ধ হই-মাটিরাঙায় সম্প্রীতি সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আহ্বান

বিলাইছড়ির ফারুয়া ও বড়থলি ইউনিয়ন এখনো বিদ্যুৎ ও নেটওয়ার্কের বাইরে

নানিয়ারচরে পরিবার পরিকল্পনার তিন দিনের বিশেষ সেবা ক্যাম্প

চন্দনাইশ ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন, সভাপতি মোজাম্মেল-সম্পাদক কামরুল

দুই দশক বন্ধ রামগড়ের সেই ‘ভূতের বাড়ি’ আবাসিক বিদ্যালয়টি চালুর উদ্যোগ

বিনা ভোটে সভাপতি দীপংকর; ভোটে সম্পাদক মাতব্বর

রাঙামাটি এসপির সাথে পাহাড়ের খবর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

error: Content is protected !!
%d bloggers like this: