মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে যানবাহনের উপর পুলিশের বিশেষ অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৭, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ

 

ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও গাড়ির বৈধ কাগজ না থাকায় রাঙামাটি শহরে পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর দিকনির্দেশনায় মোটরযানের উপর বিশেষ অভিযান পরিচালনা করে জেলা ট্রাফিক পুলিশ ।

আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজুর নেতৃত্বে শহরের বনরুপা পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু বলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। ইতোমধ্যে রাঙামাটি শহরে বেপরোয়াভাবে গাড়ি চলাচল এবং বাস, ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের কাগজপএ যাচাই বাছাই এবং ফিটনেস না থাকায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করে জেলা ট্রাফিক পুলিশ।

তিনি আরও বলেন, সম্প্রতি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির ২ যাত্রী নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও অবৈধ ভাবে গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ হারিয়ে জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। রাঙামাটি শহরের মধ্যে নম্বরবিহীন সিএনজি, টানা মোটরসাইকেল অনেক বেশী হয়েছে। যার কারনে দিন দিন দুর্ঘটনাও বেশী হচ্ছে। দেখা গেছে, অনেকেই হেলমেট ব্যবহার করছে না। অথচ একটি হেলমেটের জন্য সারা জীবন পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।।

এসময় উপস্হিত ছিলেন, ট্রাফিক সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম, সার্জেন্ট মনিরুজ্জামান মনিরসহ ট্রাফিক পুলিশ সদস্যরা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে লজিক প্রকল্পের সংশ্লিষ্ট বিভাগগুলো সাথে সেন্সিটাইজেশন সভা

তৃতীয় দফায় সাজেকে তিন দিন পর্যটন ভ্রমণে নিরুৎসাহিত

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী আবুল কাশেম ভূঁইয়া

রাঙ্গামাটির নানিয়ারচরে ৬ দোকান চুরি; আটক ১

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে ৩ দিনব্যাপী মাশরুম চাষের প্রশিক্ষণ শুরু 

কাপ্তাইয়ের নতুন এসি ল্যান্ড সৈয়দ ফারহানা পৃথা

কাল থেকে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব: প্রস্তুতি থেকে রিলংপোয়েঃ আনন্দে মুখর পাহাড়

শুভ প্রবারণা পূর্ণিমার মধ্যদিয়ে পাহাড়ে শুরু হবে চীবর দান

ক্যান্সারে আক্রান্ত পিংকীর চিকিৎসা সহায়তায় রাঙামাটিতে লাইফ ফর কনসার্ট

খাগড়াছড়িতে পাহাড়ের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র লারমা’র ৮৫তম জন্মবার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: