মঙ্গলবার , ২৪ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিনা ভোটে সভাপতি দীপংকর; ভোটে সম্পাদক মাতব্বর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৪, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ

কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবারো রাঙামাটি আওয়ামী লীগের সভাপতি হয়েছেন দীপংকর তালুকদার। ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বর্তমান সাধারণ সম্পাদক মুছা মাতব্বর। জেলার মোট ২৪৬টি ভেটের মধ্যে থেকে মুছা পান ১৩৮ ভোট। তার নিকট তম প্রার্থী কামাল উদ্দিন পান  ১০২ ভোট।

মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিকী সম্মেলনে প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশন শুরুতে নিখিল কুমার মঞ্চে গিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে  দীপংকরকে সমর্থন করেন।

দলটির সূত্র জানায়, সম্মেলনের প্রথম অধিবেশনের পর নিখিল কুমার ও দীপংকরকে নিয়ে আলাদা বৈঠক করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।  বর্ষীয়ান এ নেতা  নিখিলকে প্রার্থীতা প্রত্যাহার করে দীপংকর তালুকদারকে শেষবারের মত সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

জেলা আওয়ামীলীগের সদস্য ও কাউন্সিলর সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন, দ্বিতীয় অধিবেশন  শুরুর আগে দীপংকর তালুকদারকে এবার সভাপতি পদটি ছেড়ে দিতে প্রধানমন্ত্রী স্বয়ং নিখিল কুমারকে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর অনুরোধে নিখিল প্রার্থীতা প্রত্যাহার করে দীপংকর তালুকদারকে সমর্থন দিয়েছেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়।  এতে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুছা মাতব্বর।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ 

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ কাপ্তাইয়ে

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে সরকারি প্রকল্পের সুবিধাভোগী নিয়ে দীপংকর তালুকদারের  মতবিনিময় সভা

সাবেক সচিব ও রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে কেইউজের অভিনন্দন

নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

এবার কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হল সাড়ে ৩ ফুট

বাঘাইছড়িতে ৩ লাখ টাকা চিকিৎসা সহায়তা পেল ৬ রোগী 

রাঙামাটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো গর্তে পরিনত, দুর্ঘটনার শিকার পৌরবাসী

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: