শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ১, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ

 

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি রজত জয়ন্তী উপলক্ষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে শুক্রবার স্বাস্থ্য বিভাগের ব্যবস্থপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প, জেলা সরকারি গ্রন্থাগারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তি করে আমাদের পার্বত্য এলাকায় শান্তি ও স্বাধীন জীবন যাপনের ব্যবস্থা করেছেন।

আমরা ২৬ বছরে পা দিচ্ছি, আজকের এত উন্নয়ন সম্ভব হয়েছে এই শান্তি চুক্তির জন্যই।আমাদের পার্বত্য জেলা পরিষদ অসহায় মানুষের ফ্রী চিকিৎসা র ব্যবস্থা করেছে, শিশু কিশোর দের জন্য চিত্রাংকন এর ব্যবস্থা করেছে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।সামনে নির্বাচন আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নীলোৎপল খিসা, ক্যাজরি মারমা, সমাজসেবা বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জেলা প্রতিবন্ধী অফিসার শাহজাহান, আধুনিক জেলা সদর হাসপাতালে আরএমও ডাঃ রিপল বাপ্পী চাকমা,ডাঃ পুনর্জীবন চাকমা,ডা: নয়ন ময় ত্রিপুরাসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির পাঙ্গনে ঐতিহাসিক শান্তি চুক্তি ২৬ বর্ষ পূর্তি উপলক্ষে রোড শো’র শুভ উদ্বোধন করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেষ হলো কাপ্তাইয়ে বিজিবির সাংস্কৃতিক উৎসব

জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা 

জুরাছড়ি বনযোগী ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাকে হত্যার চেষ্টা

রাঙামাটিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত 

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে ৩ দিনব্যাপী মাশরুম চাষের প্রশিক্ষণ শুরু 

কাপ্তাইয়ের ইউএনওকে ইসলামিক ফাউন্ডেশনের সম্মাননা 

অপপ্রচার ও ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ- ওয়াদুদ ভূঁইয়া

কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার-১

রাঙামাটিতে স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবে‎ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিলাইছড়িতে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত 

error: Content is protected !!
%d bloggers like this: