শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

রাঙামাটিতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।

অপরাধ সভায় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় কাউখালী থানা ও চন্দ্রঘোনা থানার চাঞ্চল্যকর দুটি ক্লুলেস হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও বিজ্ঞ আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধে কার্যকরী ভূমিকা পালন করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মোঃ জাহেদুল ইসলাম (পিপিএম), কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল’কে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

সভায় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফের কাপ্তাই বিএসপিআই এ ছাত্র বিক্ষোভ

নির্মাণের ৪৩ বছর পরও প্রশস্ত হয়নি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কটি; প্রায় ঘটে দুর্ঘটনা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চন্দনাইশে ‘সেবা’র মানববন্ধন

রাবিপ্রবির নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

জুরাছড়িতে দরিদ্র শিক্ষার্থীদের সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটির লংগদুতে ট্রাক উল্টে হেলপার নিহত

পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি শিক্ষার্থী সমাজের

রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে পুলিশে দিল ছাত্রদল নেতা

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক

error: Content is protected !!
%d bloggers like this: