রবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ চলছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৪, ২০২২ ১১:১২ পূর্বাহ্ণ

 

ইউপিডিএফ সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।

সকাল থেকে জেলার সাথে ঢাকা চট্টগ্রামসহ সারা দেশের বাস ,মিনিবাস,ট্রাক চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ।

অবরোধে মাটিরাঙা সাপমারা ,লক্ষীছড়িতে টায়ার জ্বালিয়েছে বিক্ষোভকারীরা। অবরোধে কারণে জেলার সাথে পাঁচ উপজেলার সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। অবরোধকালে নাশকতা রোধে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, গুইমারা থানা এলাকার সাতটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অবরোধকারীরা চোরাগোপ্তা হামলা করছে । পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাহিনীও তৎপর রয়েছে।

শুক্রবার জেলার গুইমারার দেওয়ান পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় অংথোই মারমা। এরই প্রতিবাদে ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ ।

খাগড়াছড়ির গুইমারায় সেনামদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা ওরফে আগুনকে (৫২)-কে হত্যার প্রতিবাদে আগামীকাল রবিবার (৪ সেপ্টেম্বর ২০২২) গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় আধাবেলা (সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশ

পদবী না পেয়ে রাঙামাটি মহিলা দলের ৫০ সদস্যর পদত্যাগ

মানুষ আর আওয়ামী লীগের নাম মুখে নিবে না-অধ্যাপক আহছান উল্লাহ

১২০ টাকায় খাগড়াছড়িতে ১৫ পুলিশ কনস্টেবল পদে চাকুরি

কাপ্তাই এলপিসি শাখা ইউনিট পরিদর্শনে বিএফআইডিসির চেয়ারম্যান

মহালছড়ি গোল্ডকাপ ফুটবলে মুবাছড়ির দুর্দান্ত বিজয়

চাঁদাবাজিমুক্ত মহালছড়ি নিশ্চিত করতে সেনাবাহিনির মতবিনিময় সভা

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে রাইখালীতে বিক্ষোভ মিছিল

বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: