শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়ারচরে কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনীর অনুদান

প্রতিবেদক
মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর, রাঙামাটি
অক্টোবর ১৪, ২০২২ ২:৩১ অপরাহ্ণ

 

“সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় নানিয়ারচর জোন সুদক্ষ দশের উদ্দ্যেগে বৌদ্ধ ধর্মালম্বীদের দানোত্তম কঠিন চীবর দানোৎসবে আর্থিক সহায়তা ও বনবিহারে ফলের ঝুঁড়ি দেওয়া হয়েছে।

শুক্রবার ১৪ অক্টোবর সকালে উপজেলার খামারপাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত ৩৩তম শুভ দানোত্তম কঠিন চীবরদানে এই অনুদান কমিটির লোকজনদের নিকট হস্তান্তর করেন নানিয়ারচর জোন সুদক্ষ দশের ক্যাপ্টেন মোঃ রাজিন আকন।

এসময়ে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার, সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি জনপদে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে সকল উৎসব পালনের লক্ষ্যে অত্র জোন কর্তৃক সম্পূর্ণ নিরাপত্তা দেয়া হবে।

নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে বেতছড়ি রাজগিরি বনবিহারের চিবর দান উৎসবে ফলের ঝুঁড়ি দিয়েছেন নানিয়ারচর জোন সুদক্ষ দশের সিনিঃ ওয়াঃ অফিঃ মোঃ কাজি ফারুক।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে মউশিক শিক্ষকদের পাঁচ দাবিতে মানববন্ধন

চন্দ্রঘোনা মিশন এলাকায় শ্রীশ্রীগিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত 

কাউখালীর সীমান্তে ইউপিডিএফ-জেএসএস বন্দুকযুদ্ধ, ১ জন নিহতের খবর

রুমায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

সমবায়ভিত্তিক খামার যান্ত্রিকীকরণে নতুন দিগন্ত: চন্দনাইশে বাংলামার্কের উদ্যোগে কৃষিযন্ত্র প্রশিক্ষণ উদ্ভোধন

বান্দরবানে বিএনপি দুইগ্রুপের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন্সের উদ্যোগে নারী দিবস উদযাপন

পিসিপি’র ২৭তম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন: নেতৃত্বে নিপন ত্রিপুরা ও থোয়াইক্য জাই চাক

কাপ্তাইয়ে হেডম্যান ও কারবারি সম্মেলন / বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রীতি ও শান্তির পক্ষে রয়েছে

error: Content is protected !!
%d bloggers like this: