সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে এমএন লারমার ৮৬তম জন্মবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাঘাইছড়ি জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টারে থানা কমিটি পিসিজেএসএস ও সহযোগী সংগঠনসমূহ এ আয়োজন করে।

“যে জাতি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে পারে না, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিজেএসএস বাঘাইছড়ি থানা কমিটির সহ-সভাপতি ও রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যাসমিন চাকমা (ধনেশ্বর)। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জ্যোসি চাকমা।

অনুষ্ঠানে বক্তব্য দেন পিসিজেএসএসের সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি নিউটন চাকমা, যুব সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, ইউপি সদস্য উষাপ্রিয় চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রিয়দর্শী চাকমা, রুপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সুমিতা চাকমা ও মিসেস সাগরিকা চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন পিসিজেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি জ্ঞান জীব চাকমা, জেলা কমিটির সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা এম. এন. লারমার সংগ্রামী জীবন ও আদর্শ তুলে ধরে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচর সোনালী লাইফ ইন্সুরেন্সের ম্যানেজারের মৃত্যু

বান্দরবানে জাতীয় শোক দিবসে পার্বত‍্যমন্ত্রীর শ্রদ্ধা

দীঘিনালায় শীতকালীন শাকসবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ

কাউখালী কচুঁখালী শানু বৌদ্ধ বিহারে দুুই দিনব্যাপী কঠিন চীবর দান সম্পন্ন 

নানিয়ারচরে শিক্ষা ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বান্দরবানে নিহত আহত সরকারি কর্মচারীর পরিবার পেল অনুদান

মহালছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা / উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দেওয়ার আহবান

যারা শান্তি বিনষ্ট করে তারা সমাজের কীট- দীপংকর তালুকদার এমপি

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: