বুধবার , ১২ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

১লা বৈশাখ রঙিন করতে মানিকছড়িতে আলপনা আঁকছেন শিল্পীরা

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
এপ্রিল ১২, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে আলপনা আঁকার কাজ শুরু করেছে শিল্পীরা।

১২ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭ টায় শিল্পী অংচিংথোয়াই মারমা’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে আলপনা আঁকা শুরু করেছে যা ময়ূরখীল বটমূল, উপজেলা গেইট ও অফিসার্স ক্লাবসহ বিভিন্ন স্থানে আঁকা হবে।

১২ এপ্রিল সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে আলপনা আঁকার কাজ শুরু হয়।

এসময় সহযোগী শিল্পী হিসেবে ছিলেন কমলা মারমা, হ্লাম্রাসং মারমা, বিপুল ত্রিপুরা, নাইম ফরাজি, শুভ চাকমা, থুইসালা মারমা ও উকইঞ্জা মারমা প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার জানান, বাঙ্গালীদের পহেলা বৈশাখ, ত্রিপুরাদের বৈসুক , মারমাদের সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের বিজু বিষু অর্থাৎ বৈসাবি উদযাপন উপলক্ষে সকল জাতির স্ব-স্ব সংস্কৃতি নিয়ে একত্রে বর্ষবরণ করতে যাচ্ছে। যা এ পাহাড়ি অঞ্চলকে অনন্য করে তুলেছে।
তিনি আরো জানান, এবারের পহেলা বৈশাখ ও সাংগ্রাই উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী মহামুনি মেলার উদযাপনের জন্য প্রশাসনিক ভাবে সকল নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী নদী থেকে উদ্ধার সাম্বার হরিণটি মারা গেল

দাম বেড়েছে মান বাড়েনি / গ্রাহকদের সাথে প্রতারণা করছে বিস্কুট কোম্পানিগুলো

কক্সবাজারে এসআইয়ের বিরুদ্ধে ইয়াবা গায়েব করার অভিযোগ

নন্দপাল মহাস্থবিরের বর্ষাবাস সুবর্ণ জয়ন্তীতে নানা অনুষ্ঠান সম্পন্ন

বাঘাইছড়িতে পাবলিক সার্ভিস দিবস পালন

বিজু উপলক্ষে / জুরাছড়িতে জেলা পরিষদের টাকা, বস্ত্র ও ক্রীড়া সামগ্রি বিতরণ 

জুরাছড়িতে অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

মানিকছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মৃত্যু ফান্ড থেকে অনুদান প্রদান

রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

বিলাইছড়িতে UDCC সদস্যদের সমন্বয় সভা

error: Content is protected !!
%d bloggers like this: