বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে ইসলামি ব্যাংকের তারুণ্যের উৎসব উদযাপন

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

তারুন্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে দেশব্যাপী “তারুন্যের উৎসব-২০২৫” উদযাপিত হচ্ছে। তারই অংশ হিসাবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয়ের উদ্যোগে এবং রাঙ্গামাটি শাখার আয়োজনে গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৪.৩০ ঘটিকায় “তারুন্যের উৎসব-২০২৫” ব্যানারে তরুণ ছাত্র-ছাত্রীদের নিয়ে শাখা প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও রাঙ্গামাটি শাখার শাখা প্রধান জনাব মুহাম্মদ নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান জনাব শহীদুল্লাহ মজুমদার।

ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আতাউল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য পেশ করেন ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও রাঙ্গামাটি শাখার ম্যানেজার অপারেশন্স জনাব মোহাম্মদ আব্দুল হাই সেলিম। উপস্থিত তরুনদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন তবলছড়ি এলাকার তরুন এবং বর্তমানে ঢাকা নটরডেম কলেজে অধ্যয়নরত ছাত্র জনাব মোহাম্মদ হোসাইন ভুইয়া ও অন্যরা। বক্তব্যে তরুণরা বলেন, আমরা আগামীতে আর Job Seeker হব না, আমরা হব Job Creator ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের তরুনরাই হল আগামী দিনের কর্ণধার, তাদের মাঝে রয়েছে এক অপার সৃজনশীল সম্ভাবনা, তাদের এই তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করার মাধ্যমে দেশের সম্পদ হিসাবে গড়ে তুলতে আর্থিক সাক্ষরতার কোন বিকল্প নাই, তাই তাদের তিনি আগামী দিনের উদ্যোক্তা হিসাবে গড়ে ঊঠার আহবান জানান। সবশেষে সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কাপ্তাইয় রাইখালীর দূর্গম ভালুকিয়ায় ফ্রি ব্লাড ক্যাম্পিং

লংগদুতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রস্তুতি সভা 

বহুল প্রতিক্ষীত কক্সবাজারে “তরুণ লেখক প্রকল্পের” উদ্বোধন

রাংখ্যং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রদান বিলাইছড়ি সেনা জোনের

বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকছড়িতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বন্যা দূর্গতদের মাঝে খাদ্য ঔষধ বিতরণ করেছে বিজিবি

error: Content is protected !!
%d bloggers like this: