শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাইখালী নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উঃনাইন্দাওয়ান্সা মহাথেরোর জীবনাবসান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ২৭, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ

চলে গেলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের পুজনীয়  অধ্যক্ষ ও রাইখালী ইউনিয়নের সর্বোচ্চ বয়স্ক বর্ষাধারী ও উপসংঘনায়ক ভদন্ত উঃনাইন্দাওয়ান্সা মহাথেরো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম রয়েল হাসপাতালে শেষ নি:শেষ ত্যাগ করেন বলে জানান ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উয়ে সুয়ে চৌধুরী (মিশুক)।

হেডম্যান আরোও জানান, ভদন্ত উঃনাইন্দাওয়ান্সা মহাথেরো তাঁর ভিক্ষু জীবনে ৬০ টি বর্ষাবাস করেছেন।

২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, এ্যাম্বুলেন্স করে প্রয়াত ভান্তের মরদেহ চট্টগ্রাম হতে  বিহারে আনা হচ্ছে। পরবর্তীতে বিহার কমিটি, পুজনীয় ভিক্ষু সংঘ এবং দায়ক দায়িকাদের সিদ্ধান্ত মোতাবেক তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম সহ নানা আনুষ্ঠানিকতা করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: