শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৮, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রামগড় সম্প্রীতি একাদশকে  হারিয়ে চ্যাম্পিয়ন হয় দূরন্ত লামকুপাড়া যুব স্পোটিং ক্লাব।

খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ- সম্পাদক, সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

জাতীয়তাবাদী যুব ফোরাম রামগড়ের আয়োজনে ১৬টি দলের অংশগ্রহনে মাসব্যাপী আয়োজিত বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধে রামগড় সম্প্রীতি একাদশ এক শূন্য গোলে এগিয়ে গেলেও খেলার দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে ড্র থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

ঐতিহাসিক রামগড় আবারো খেলাধুলার মাধ্যমে প্রাণচাঞ্চল্যতায় ফিরে এসেছে উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন, মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন তৈরী করে।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,  খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাথ বিথী, জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারন সম্পাদক শাফায়াত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন সহ প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রথম কোন ইউএনও’র পদচারণা কাপ্তাই সীতাপাহাড় পাড়ায় 

চট্টগ্রামে ওটিডিএমসির মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান

দীপেন দেওয়ানের পক্ষে বাঘাইছড়িতে বিএনপির প্রচারণা

মানিকছড়িতে পাড়াকেন্দ্র ভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৬ ফুট ছুঁইছুঁই, ১০৮ ফুট অতিক্রমে খোলা হবে জলকপাট

রামগড়ের ফেনী নদীতে মাছ শিকারে গিয়ে দুই কিশোর নিখোঁজ

শিবচতুর্দশী মেলাকে ঘিরে কাপ্তাই সীতাঘাট মন্দিরে পূর্ণার্থীদের ভীড়

বিলাইছড়িতে চৈত্র-সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

৭ মার্চ উপলক্ষে নানিয়ারচরে নানান প্রতিযোগিতা

বাংলাদেশের ভূখন্ডে বিচ্ছিন্ন এক জনপদ রামুক্যাছড়ি; দুর্গমতায় পৌছায় না সরকারী কোন সুবিধা

error: Content is protected !!
%d bloggers like this: