সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে সংস্কারের দাবিতে কর্দমাক্ত সড়কে মানববন্ধন ও ধানের চারা রোপণ 

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ

ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়কের রামগড় অংশে বেহাল দশার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের সমানে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানান।

স্থানীয়রা সূত্রে জানা যায়, ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কটির সোনাইপুল হতে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক খালখন্দে ভরা ও ভাঙা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলও দুঃসাধ্য হয়ে যায়। দীর্ঘদিন সংস্কার না হওয়াতে প্রতিদিন দুর্ঘটনার স্বীকার হচ্ছেন পরিবহন ও পথচারীরা। এতে সাজেক সহ পার্বত্য চট্টগ্রামে ভ্রমনকারী পর্যটকরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।


কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, সড়কটির বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। প্রশাসন আশ্বাস দিলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।

মানববন্ধনে রামগড়ের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মহিউদ্দিন হারুন বলেন, প্রতিনিয়ত সড়কটিতে ঘটছে ছোটবড় কোন দুর্ঘটনা। ভাঙা সড়কটির চতুর্দিকে  একাদিক শিক্ষাপ্রতিষ্ঠান ও পাহাড়ের অন্যতম আঞ্চলিক সড়ক এটি। দুর্গটনায় শিশু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আতংকিত থাকেন তাদের অভিবাবকরা। তাই দ্রুত সংস্কারের দাবীতে আমরা ছোট পরিসরে মানববন্ধন ও ধানের চারা রোপন করে সংস্কারের দাবী করছি। এতে যদি কর্তৃকপক্ষের শুভবুদ্ধির উদয় না হয় আগামীতে আরো কঠিক কর্মসূচি দিবে রামগড়বাসী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ি উপজেলার অভ্যন্তরীণ ভাড়া নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন

কাউখালীতে উইভ এনজিওর বিভিন্ন সেবাদানকারী বিভাগের সাথে সম্মিলিত সংলাপ অনুষ্ঠিত 

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাঘাট এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত 

শেখ রাসেল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শান্তিচুক্তি হয়েছে বলেই পাহাড়ে উন্নয়ন ছড়িয়ে পড়ছে-দীপংকর তালুকদার 

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে- পার্বত্য উপদেষ্টা

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

বিভিন্ন দাবীতে খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন

ইউপিডিএফ সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ

কেপিএম শ্রীমদ্ভাগবত সংঘের নতুন কমিটি গঠন : সভাপতি বিপ্লব, সম্পাদক সুমন

error: Content is protected !!
%d bloggers like this: