মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ২৯, ২০২২ ৬:০২ অপরাহ্ণ

 

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এবং বিশ্ব মানবতার মুক্তির সনদ, চিরন্তন ও শাশ্বত পবিত্র কুরআন করীমের ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে রাঙামাটিতে প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে নিউ রাঙামাটি জামে মসজিদের ২য় তলায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মুছা মাতাব্বর।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় নিউ রাঙামাটি জামে মসজিদ পরিচালনা কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

এসময় প্রধান অতিথি মো. মুছা মাতব্বর বলেন, কুরআনে কারিম মানব জাতির হেদায়েত, কল্যাণ, শান্তি ও পরকালীন মুক্তির নির্দেশনা। কুরআন তেলাওয়াতে মানুষের আত্মশুদ্ধি ঘটে, কুরআন মানুষকে উচ্চতর মর্যাদায় আসীন করে। তাই তরুণ ও যুব সমাজকে বেশি বেশি কোরআন তেলাওয়াত ও অধ্যয়নে মনোযোগী হতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, নিউ রাঙামাটি জামে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর জব্বার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার বাছাই পর্বে রাঙামাটি শহরের ৮টি মাদ্রাসার ৭১ জন প্রতিযোগি অংশ নিচ্ছে। পবিত্র কুরআনের ১ম থেকে ১০ পারা পর্যন্ত ক বিভাগ, ১০ থেকে ২০ পারা পর্যন্ত খ বিভাগ ও ২০ থেকে ৩০ পারা পর্যন্ত গ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২ এপ্রিল প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল হবে গ্র্যান্ড ফাইনাল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাজেকে শুকনোছড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ব মা দিবস আজ / ‘আমার সাফল্য মায়ের দোয়া’ – মেয়র আকবর হোসেন চৌধুরী

পার্বত্য তিন জেলায় ‘জুলাই পুনর্জাগরণ, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত

মারজান হোসাইন কাপ্তাইয়ের নতুন এসিল্যান্ড

বিএনপি জামাত ১৪ সালের মতো ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে- কুজেন্দ্র লাল ত্রিপুরা

বাঙালি কিশোরীকে নিয়ে এসে রাঙামাটিতে আটক চাকমা যুবক

শেখ হাসিনাই একমাত্র পার্বত্যবাসীর দুঃখ বুঝেন-বীর বাহাদুর

চন্দনাইশের নাদিফার অনন্য সাফল্য: এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন

২ পলাতক আসামী আটক কাপ্তাইয়ে

error: Content is protected !!
%d bloggers like this: