শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

২৭ বছর দায়িত্ব পালন শেষে খাদেম নুরুল হককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

রাঙামাটি কাপ্তাই বি,এফ,আই,ডি,সি জামে মসজিদের খাদেম নুরুল হক(৬৭)কে আনুষ্ঠানিকভাবে সম্মানের সহিত বিদায় দেয়া হয়েছে।  শনিবার (১৩সেপ্টেম্বর) বাদ ফজর মসজিদ কমিটি ও মুসল্লিরা দীর্ঘ  ২৭ বছর মসজিদের খেদমতের দায়িত্ব পালন করায় তাকে  আনুষ্ঠানিক ভাবে ফুলের মালা পড়িয়ে প্রাইভেট কার যোগে নিজ গ্রামের বাড়ি বাইশগাঁও দক্ষিণ কুল মধ্যম পাড়া মনোহরগঞ্জ, কুমিল্লা পৌঁছে দেয়া হয়।

খাদেম মো. নুরুল হক জানান, আমি দীর্ঘ ২৭বছর যাবত বি,এফ,আই,ডি,সি জামে মসজিদে সৎ ও ন্যায়ের সহিত আল্লাহর ঘরের খাদেমের দায়িত্ব পালন করেছি। বয়স হওয়ার ফলে আমি আর দায়িত্ব পালন করতে পারছি না। তাই আমি নিজ হতে দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমাকে কমিটির লোকজন এবং মুসল্লীরা যে সম্মান দিয়ে নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে আমি এই সম্মান কখনো ভুলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন।

কাপ্তাই বি এফ,আই,ডি,সি জামে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী জানান, অত্র মসজিদের খাদেম হিসেবে নুরুল হক দীর্ঘ ২৭বছর ন্যায়, নিষ্ঠা ও এখলাছের সহিত খেদমত করেছে। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি। এবং রব যেন তাঁর এই খেদমতকে পরকালে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। অত্র মসজিদ কমিটির সদস্য মো.সেকান্দর হোসেন জানান, দীর্ঘ দিন যাবত খাদেম সৎ ও ন্যায়ের সহিত খেদমত করেছে। আমরা তাকে সম্মানজনকভাবে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পেরে আনন্দিত। এবং ল আমরা বাংলাদেশের সকল মসজিদের  ইমাম,মোয়াজ্জিন ও খাদেমকে অবসরে সম্মানজনকভাবে অনুষ্ঠান করে বিদায় দেয়ার জন্য সকল মসজিদ কমিটির প্রতি আহবান জানাই। এছাড়া মসজিদ কমিটির সদস্য ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো কবির হোসেন জানান, খাদেম সাহেব একজন সৎ ও সহজ সরল মানুষ। দীর্ঘ বছর যাবত অত্র মসজিদে সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। কমিটির লোকজন ও মুসল্লীরা সকলে খাদেমকে সম্মানের সহিত তাঁর নিজ গ্রামের বাড়ি কুমিল্লা, বাইশগাঁ পৌঁছে দিয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালী ও ফেনী হতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার করল কাপ্তাই থানা পুলিশ

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় সংবর্ধনা

কাপ্তাইয়ে ভূমি মেলা উদ্বোধন 

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ

স্বাস্থ্য বিভাগের নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন– নিয়োগদাতা কর্তৃপক্ষ

মাটিরাঙ্গা জোনের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ছাত্রলীগ নেতা জয় হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে টিএসএফের মানববন্ধন

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

কৃষকের মুখে সোনালী হাসি  / কাপ্তাইয়ে বোরো ধানের বাম্পার ফলন

ঈদগাঁওয়ে মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

error: Content is protected !!
%d bloggers like this: