শনিবার , ১১ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ের নারীরা সবখানেই কর্মকৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন-কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
নভেম্বর ১১, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী পুর্নবাসন টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, শতবাধা- বিপত্তি পেরিয়ে পাহাড়ের নারী কর্মক্ষেত্রের সবখানেই এখন কর্মকৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।

এই এগিয়ে চলাকে সহজ ও সহায়ক করে তুলতে বঙ্গবন্ধু কন্যা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভূমিকা পালন করছেন।

এখন ক্ষমতায়নের প্রতিটি ধাপে নারীদের অবস্থান অতীতের যে কোন সময়ের চেয়ে দৃঢ় এবং শক্তিশালী।

নারীদের সততার বিশেষ গুণাবলী এবং নেতৃত্বের একাগ্রতা যে, একটি দেশকে আমূল পাল্টে দিতে পারে তা প্রধানমন্ত্রীর বৈশি^ক স্বীকৃতিতে প্রমাণ মেলেছে।

খাগড়াছড়ি সচেতন নারী সমাজের উদ্যোগে “২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী জনপ্রতিনিধি, কর্মজীবি নারী এবং নারী নেতৃবৃন্দের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে খাগড়াছড়ি পৌর টাউন হল মিলায়তনে এ মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে শরণার্থী পুর্নবাসন টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সচেতন নারী সমাজের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা’র সভাপতিত্বে এবং তৃণমূল উন্নয়ন সংস্থা’র ভাইস-চেয়ারম্যান চামেলী ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা এবং পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম।
সভায় খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার, নারী হেডম্যান জয়া ত্রিপুরা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরুপ সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা আজ আলো ছড়িয়ে যাচ্ছে। নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। আজ ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়,আজকে বাস্তবে রুপান্তরিত হয়েছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। নারীরা আজ অনেক সচেতন।তারা আজ সবখানে তাদের কর্মদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের ভূমিকা অপরিসীম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অধিকার ও সংগঠনের চেতনায় মহালছড়িতে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাপ্তাইয়ের দুর্গম এলাকাগুলোতেও চলছে জনশুমারী

আইনশৃঙ্খলার স্বার্থে জগদ্ধাত্রী পূজায় ৩ দিনব্যাপী মহোৎসবে মেলার অনুমতি দেয়নি পুলিশ

বাঘাইছড়িতে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির বিদায়ী সংবর্ধনা

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃত্বে মুছা, লোকমান ও ফজলুল

জনগণের ইচ্ছা যেটা জোড়ালো হবে সরকার সে দিকে নজর দিবে– ধর্ম উপদেষ্টা

জাতীয় শিশু দিবসে রাঙামাটি জেলা পরিষদের নানা আয়োজন

বরকলের এরাবুনিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মারামারি আহত-৪

দীর্ঘ সারি, নেই বিশৃঙ্খলা: কাপ্তাই উপজেলা সদরে তেল বিতরণে স্বস্তি

বাঘাইছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: