রবিবার , ১২ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন দীপংকর তালুকদার

প্রতিবেদক
লংগদু প্রতিনিধি, রাঙামাটি
নভেম্বর ১২, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও এলজিইডি এর উন্নয়ন প্রকল্পের ৩৫ কোটি টাকার ২০ টি প্রকল্প উদ্বোধন করেছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপকংর তালুকদার।

রবিবার সকালে লংগদু উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব প্রকল্প উদ্বোধন করেন তালুকদার।  প্রকল্প উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীপংকর তালুকদার।

এ সময় তিনি বলেন, বিএনপি জামাত অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে, তাদের এই ধরনের নাশকতা এড়াতে সকলকে সচেতন থাকতে হবে। তারা নির্বাচনে না গিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

এ সময় তিনি আরো বলেন, ১৯৯৭ সালে বর্তমান সরকার শেখ হাসিনার হাত দরে যখন পাহাড়ে শান্তিচুক্তি বাস্তবায়ন করা হয়,তখন একদল মৌলাবাদী অপপ্রচার চালিয়ে ছিলো, শান্তিচুক্তি হলে পাহাড়ে কেউ থাকতে পারবে না চলে যেতে হবে। অথচ এখন বর্তমানে পাহাড়ে যে হারে উন্নয়ন হচ্ছে আর কোন সরকার এরকম উন্নয়ন করতে পারেনি।

সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এরশাদুল হক, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, আসমা বেগম সহ অন্যান্যরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনগণের জানমালের ক্ষতি হলে ব্যবস্থা- প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙামাটিতে জুলাই গণহত্যার নির্মম সত্য উদঘাটনে ভিডিও প্রদর্শনী 

কাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

খাগড়াছড়িতে ‘বই পাঠ উৎসব’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাজেকে আসছেন মহামান্য রাষ্ট্রপতি / ১০ থেকে ১৪ মে বন্ধ থাকবে রিসোর্ট, কটেজ, যানচলাচল 

‎ঈদগাঁও ঈদগড় সড়কে দুই মোটরসাইকেল আরোহী অপহৃত

রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে বিলাইছড়িতে নানা কর্মসূচি

error: Content is protected !!
%d bloggers like this: