রবিবার , ৭ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে মাশরুম চাষ করে অনিল মারমার লাখ টাকা আয়

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৭, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ

 

এলএলবি পাশ করা শিক্ষিত যুবক রাঙামাটির কাপ্তাইয়ের বড়ইছড়ির অনিল মারমা। অনেকটা শখের বসে পরীক্ষামুলক মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন তিনি।

অনিল মারমার সাথে কথা বলে জানা যায়, গত এক বছর পূর্বে করোনাকালীন সময়ে যখন অবসর সময় অতিবাহিত করছিলাম, তখন অনেকটা শখের বসে মাশরুষ চাষ করার পরিকল্পনা তার মাথায় আসে। পরে কাপ্তাই বড়ইছড়িতে একটি মাশরুশ চাষের ঘর তৈরি করেন তিনি। শুরু করেন পরীক্ষামুলক মাশরুম চাষ।

এদিকে মাশরুষ চাষ করার পাশাপাশি সম্প্রতি শিক্ষিত যুবক অনিল মারমা মাগুরা জেলার ড্রীম মাশরুম সেন্টার থেকে মাশরুষ চাষ নিয়ে প্রশিক্ষন গ্রহন করেছে। মাগুরার ড্রীম সেন্টারের প্রশিক্ষক বাবুল স্যার এর কাছ থেকে প্রশিক্ষন গ্রহন করে বর্তমানে কাপ্তাই বড়ইছড়িস্থ বাড়ির পাশে একটি শেড বানিয়ে মাশরুম চাষ করে যাচ্ছেন তিনি। তাঁর এই ১টি চাষঘরে কমপক্ষে ১ হাজার মাশরুম চাষের খড়ের সিলিন্ডার ধারণক্ষমতা সম্পন্ন রয়েছে।

তিনি পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে মাশরুম চাষ করছে এবং গত চার মাসে ৪ শত খড়ের সিলিন্ডার হতে তার মাশরুম উৎপাদন হয়েছে প্রায় ৩ শত কেজি। তার উৎপাদিত এই মাশরুম রাঙামাটি জেলা সহ বিভিন্ন এলাকায় পাইকারীভাবে বিক্রয় হয়েছে। এতে তিনি বছরে প্রায় লক্ষাধিক টাকা আয় করেছেন বলে জানান। এছাড়া তিনি যদি সারা বছর ১ হাজার খড়ের সিলিন্ডার তৈরি করে মাশরুম উৎপাদন করতে পারে তাহলে বছরে কমপক্ষে ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় করা সম্ভব হবে বলে জানান। মাশরুশ চাষের পাশাপাশি তিনি ৩য় প্রজন্মের ধানের মাদার উৎপাদন করার কাজ করছে, যা এলাকার চাষীদের বীজ সরবরাহের অন্যতম উৎস হয়ে উঠতে পারে। বর্তমানে তার এলাকার ৮-১০ জন বেকার যুব মহিলা কাজ করছে তাঁর কারখানায়। এদিকে ভবিষ্যত মাশরুম চাষের পরিসর বৃদ্ধি করে এলাকার বেকার যুব মহিলার কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি মাশরুষ চাষে সফলতার আশা করছেন তিনি।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে জানান, আমি সরেজমিনে তাঁর মাশরুম খামার দেখেছি এবং অদূর ভবিষ্যৎ এ এটি বেকারদের একটি কর্মসংস্থানের একটা ভালো উৎস হবে বলে আমরা মনে করি। এইছাড়া কাপ্তাই উপজেলায় মাশরুমের চাহিদা মিটবে। কৃষি বিভাগ সবসময় এইসব কাজে সহায়তা করে আসছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

চিৎম্রং বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত আগ্গাওয়াইন্সা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া

পাহাড়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মরিয়া বিএনপি’র কেন্দ্রীয় নেতা এড.দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ১০ মামলার আসামী পেশাদার চোর আটক

বাঘাইছড়ি ২৭ বিজিবির শীতবস্ত্র বিতরণ

বাঘাইছড়িতে এএসএম হাশিম পৌর হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত 

ঘুষ ছাড়া ফাইল ধরেন না বাঘাইছড়ি একাউন্ট অফিসার পেয়ার মোহাম্মদ

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

চাঁদাবাজদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঈদগাঁও বিএনপির

error: Content is protected !!
%d bloggers like this: