মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

উৎসবমুখর পরিবেশে বাঘাইছড়ি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ২০, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বাঘাইছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজী শাহ আলম কোম্পানির মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ২৬টি দল অংশগ্রহণ করে। নকআউট পর্বের খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে সেভেন স্টার ও কাচালং নবীন সংঘ ফাইনালে উঠে আসে।

ফাইনাল ম্যাচে উভয় দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে কাচালং নবীন সংঘ ৩-১ গোলের ব্যবধানে সেভেন স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী কাচালং নবীন সংঘের হাতে নগদ ১৫ হাজার টাকা এবং রানার্সআপ সেভেন স্টারের হাতে ১০ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রউফ, আব্দুস সামাদ, মো. কাজী মোস্তফা, আব্দুল কাদের মোল্লা, মো. নজরুল ইসলাম, আতাউর রহমান ও মো. গোলাম মোস্তফা।

খেলা উপলক্ষে মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা খেলাকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ি বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি

১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

রামগড়ে শিক্ষা উপকরণ বিতরণ করলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন

কাপ্তাই জাতীয় উদ্যান অনেক মনোমুগ্ধকর: পরিবেশ ও বন সচিব ড. ফারহিনা আহমেদ

রুমায় কুকি-চিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হলেন খাগড়াছড়ির দুলাল হোসেন

চড়কায় সুতা কেটে রাজবন বিহারে চীবর দান শুরু

জনস্বার্থে সেতু রক্ষায় উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ চায় স্থানীয়রা

নানিয়ারচরে ছাত্রদলের সহায়তায় কলেজ ছাত্রীর ভর্তি সম্পন্ন

আঞ্চলিক দ্বন্দ্বে সাজেকে আটকে পড়েছে সাড়ে ৫শতাধিক পর্যটক

error: Content is protected !!
%d bloggers like this: