শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে থানার হাজতকক্ষে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ২২, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া থানার হাজতের একটি কক্ষে আত্মহত্যা করেছে দুর্জয় চৌধুরী নামের এক ব্যক্তি। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন।

শুক্রবার সকাল দশটার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব থানার হাজত থেকে তাঁর লাশ উদ্ধার করেন। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আত্মহত্যা করা দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দু পাড়ার কমল চৌধুরীর পুত্র।

পুলিশ জানায়- বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে দুর্জয়কে থানা পুলিশের কাছে সোপর্দ করে লিখিত অভিযোগসহ। কিন্তু ভোররাতে নিজের পরনের শার্ট ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

থানা হাজতে দুর্জয়ের আত্মহত্যা করার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. জসীম উদ্দিন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড উদ্বোধন

কাপ্তাইয়ে লজ্জাবতী বানর উদ্ধার

কাপ্তাই বিএসপিআই পরিদর্শনে বিমান বাহিনীর ট্রেইনি দল

কক্সবাজারে হোটেল কর্মচারীর মরদেহ ব্রীজের নিচ থেকে উদ্ধার

পাহাড়ে কোটি টাকার খাদ্যশস্য ও নগদ বরাদ্দ: সাধারণ মানুষের ভাগ্যে জোটে না কিছুই

বিসিএস ফিরিয়ে পাওয়া শোভন চাকমার হতাশার দীর্ঘশ্বাস 

বাঘাইছড়িতে অবৈধ করাতকল উচ্ছেদ করল বন বিভাগ

কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক শৈফু খিয়াং এর মৃত্যু

বিলাইছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

নিসচার উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে শীতের উপহার প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: